দিদা হতে চলেছেন নীনা গুপ্তা, বিয়ের ১ বছরের মধ্যেই সুখবর দিলেন মাসাবা-সত্যদীপ

“অন্য খবরে – দুটি ছোট পা আমাদের পথে আসছে! অনুগ্রহ করে ভালবাসা, আশীর্বাদ এবং কলার চিপস পাঠান (শুধুমাত্র নুন দেওয়া) #babyonboard #momanddad।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। দিদা হতে চলেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তাঁর মেয়ে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা মা হতে চলেছেন। যদিও বলিউডে এখন খুশির মরসুম বইছে। দীপিকা পাড়ুকোন, ইয়ামি গৌতম থেকে রিচা চাড্ডা, একাধিক অভিনেত্রীরা মা হতে চলেছেন। এবার তাঁদের দলে নাম লেখালেন মাসাবা। ২০২৩ সালের জানুয়ারিতে গোপনে প্রেমিক সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছেন মাসাবা। আর বিয়ের দেড় বছরের মাথাতেই মা হতে চলেছেন মাসাবা। সত্যদীপ মিশ্র, যিনি অভিনেত্রী অদিতি রাও হায়দারির প্রাক্তন স্বামী। বর্তমানে অদিতিও কন্নড় অভিনেতা সিদ্ধার্থের বাগদত্তা। শীঘ্রই তাঁরা বিবাহ করবেন। যাই হোক, এখন মাসাবা গুপ্তা এবং তাঁর স্বামী সত্যদীপ মিশ্র পিতৃত্ব গ্রহণ করতে প্রস্তুত। আর দিদা হতে চলেছেন নীনা গুপ্তা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মাসাবা-সত্যদীপ একটি সামাজিক মিডিয়া পোস্টের মাধ্যমে তাদের পরিবারে নতুন সদস্য আসার কথা জানিয়েছেন।

মাসাবা সত্যদীপ মিশ্রের সঙ্গে ২০২৩ সালের ২৭ জানুয়ারী ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে গাঁটছড়া বাঁধেন। অনুষ্ঠানে তাঁর বাবা ভিভিয়ান রিচার্ডস উপস্থিত ছিলেন। যিনি সেখানে থাকার জন্য ক্যারিবিয়ান থেকে বিশেষ যাত্রা করেছিলেন। এদিন সুখবরটি দেওয়ার জন্যে মাসাবা গুপ্তা তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে লেখেন, “অন্য খবরে – দুটি ছোট পা আমাদের পথে আসছে! অনুগ্রহ করে ভালবাসা, আশীর্বাদ এবং কলার চিপস পাঠান (শুধুমাত্র নুন দেওয়া) #babyonboard #momanddad।” পোস্টের ফটোগুলিতে গর্ভবতী ইমোজি, তাদের মুখের হার্ট আই অবতার এবং তাদের দুজনের মেঝেতে বসে আলিঙ্গন করার একটি ছবি ছিল। পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভক্তরা মন্তব্য বিভাগে দম্পতিকে প্রচুর অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, “আপনার জন্য সমস্ত আশীর্বাদ পাঠাচ্ছি।” ভক্ত ছাড়াও মাসাবার বি-টাউনের বন্ধুরাও তাকে গর্ভধারণের জন্য অভিনন্দন জানিয়েছেন। মাসাবাকে অভিনন্দন জানানোর মধ্যে প্রথম ছিলেন পরিণীতি চোপড়া, তিনি লেখেন, “অভিনন্দন মা”। মাসাবার মা নীনা গুপ্তা তাঁর আইজি হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে লেখেন, “আমার সন্তানের সন্তান হতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে?”

মাসাবা গুপ্তা ও সত্যদীপের সম্পর্কে কিছু কথা

সত্যদীপের আগে মাসাবার বিয়ে হয়েছিল মধু মান্তেনার সঙ্গে এবং সত্যদীপের বিয়ে হয়েছিল অদিতি রাও হায়দারির সঙ্গে। বর্তমানে, মধু ইরা ত্রিবেদীকে বিয়ে করেছেন। অন্যদিকে, অদিতি সিদ্ধার্থের সঙ্গে বাগদান সেরেছেন অদিতি।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন