বিনা অনুমতিতে আর অনিল কাপুরের কন্ঠ, ছবি ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট

মোটিভেশনাল স্পিকার হিসেবে তাঁর ছবি, তার সংলাপ ও নাম, রিংটোন হিসেবে তার কণ্ঠস্বর, 'ঝাক্কাস' শব্দের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেগাস্টার অমিতাভ বচ্চন, রজনীকান্তের পর এবার অনিল কাপুর। চলতি বছরেই অমিতাভ তাঁর কন্ঠ নকল করার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একটি অভিযোগ দায়ের করেছিলেন। কারণ অভিনেতার কন্ঠ অনেকেই অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে অভিনেতার খ্যাতি নষ্ট করছিলেন, যুগ যুগ ধরে হয়ে আসা এই বিষয়টি নিষ্পত্তি করতে শেষমেশ আইনি দ্বারস্থ হন অমিতাভ বচ্চন। এরপরেই বিনা অনুমতিতে অভিনেতার কন্ঠ ব্যবহার করা ও নকল করা আইনত অপরাধ বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একই কারণে রজনীকান্তও আইনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর কন্ঠও বিনা অনুমতিতে ব্যবহার করা আইন অপরাধ বলে জানিয়ে দেয়া হয়েছে। এবার একই সমস্যার কারণে আইনের দ্বারস্থ হলেন ‘মিঃ ইন্ডিয়া’ অনীল কাপুর।

তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন অভিনেতা। ৬০ বছর পেরিয়ে এখনও অভিনেতা জওয়ান। যার কারণ শুধুমাত্র অভিনেতার সুন্দর লাইফ স্টাইল। যিনি বলিউডকে উপহার হিসেবে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। সম্প্রতি অনিল কাপুর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তাঁর ছবি, কণ্ঠ ব্যবহার করার বিরুদ্ধে দিল্লি আদালতে দ্বারস্থ হয়েছিলেন। যা তাঁর খ্যাতি রীতিমতো প্রশমিত করছিল। তিনি আদালতকে জানিয়েছেন, লাভের উদ্দেশ্যে তাঁর ছবি ব্যবহার করে অনেকেই তাঁর খ্যাতি নষ্ট করছে। আর তাঁর ছবির এমন অবৈধ ব্যবহার তাঁর ভক্তদের মধ্যে রীতিমতো বিভ্রান্তির সৃষ্টি করছে। বানিজ্যিক ভাবে লাভের কারণে অবৈধ লাইসেন্সের সাহায্য নিচ্ছেন কিছু অপরাধী লোকজন। তাই অভিনেতা তাঁর নাম, ভয়েস, স্বাক্ষর এবং ছবির অধিকারের সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন।

অবশেষে অনিল কাপুরও তাঁর ব্যক্তিত্বের অধিকারের সুরক্ষা পেলেন। তাঁর মজনু, মিস্টার ইন্ডিয়া, ঝাক্কাস প্রভৃতি সংলাপ গুলি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। দিল্লি হাইকোর্ট, বুধবার, ২০ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে বলেছেন, আর কোনও সামাজিক মিডিয়া চ্যানেল, ই-কমার্স ওয়েবসাইট এবং সাধারণ মানুষ অনিল কাপুরের ব্যক্তিত্ব এবং প্রচারের অধিকার লঙ্ঘন করতে পারবে না, বিনা অনুমতি তে তাঁর কন্ঠ ব্যবহার করলে তা শাস্তিযোগ্য। আদালত আদেশে আরও জানিয়েছেন যে, অননুমোদিত প্ল্যাটফর্ম গুলি আর বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধ উপায়ে অনিল কাপুরের নাম, ভয়েস, ছবি বা সংলাপ ব্যবহার করতে পারবে না। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কোনো না কোনোভাবে অভিনেতার ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে প্রচার ও ফি আদায় করে অপব্যবহার করছে। মোটিভেশনাল স্পিকার হিসেবে তাঁর ছবি, তার সংলাপ ও নাম, রিংটোন হিসেবে তার কণ্ঠস্বর, ‘ঝাক্কাস’ শব্দের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করছে। এগুলি ছাড়াও, আদালত কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলির ব্যবহারেরও বিরোধীতা করেছে। যা প্রবীণ অভিনেতার অধিকার লঙ্ঘন করতে পারে।

অভিনেতাকে পরবর্তীতে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘ফাইটার’-এ দেখা যাবে। সিদ্ধার্থ আনান পরিচালিত সিনেমাটি ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও তিনি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এরও প্রচার করছেন। যেখানে তিনি ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং এবং অন্যান্যদের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

 

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির