‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  বারুইপুর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলা। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না। এবার বারুইপুরের ঘটনা নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফেসবুকে করেছেন দীর্ঘ একটি পোস্ট। 

ফেসবুকে নিজের মত প্রকাশ করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘শিশু থেকে বৃদ্ধা- কোনও বয়সই আজ আর নিরাপদ নয়। এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না, যতদিন না তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলেছে বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে।’ অভিনেত্রী আরও লিখেছেন,  ‘সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ-সবই হচ্ছে। কিন্তু তারপরও যেন কিছুই বদলায় না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনও নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। বারুইপুরের ঘটনাও আমাদের আবার মনে করিয়ে দিল, আমরা এখনও কতটা অসহায়। প্রশ্ন একটাই, এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নগুলো এখন শুধু ক্ষোভ নয়, গভীর যন্ত্রণা হয়ে মনে জমে আছে। এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে।’ 

তবে এই পোস্টের পর অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন আর জি করের ঘটনার সময় অভিনেত্রী কোথায় ছিলেন। তখন কেন তিনি মনের কথা জানাননি। অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন এতদিনে চোখ খুলল? উল্লেখ্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী ব্যরাকপুরের প্রাক্তন বিধায়ক।   চলতি বছরের নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন। যদিও তিনি হেরে গিয়েছেন। তারপরেই রাজ জানিয়েছেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। 

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল