খুশির নয়, মনখারাপের ঈদ, মায়ের কবরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন আরিফিন শুভ

ঈদের আনন্দে যখন গোটা দেশ ব্যস্ত, তখন ঈদ আরিফিন শুভর চোখে-মুখে মন খারাপের ছায়া। মায়ের কবরের সামনে হাউ হাউ করে কাঁদছেন নায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের আনন্দে যখন গোটা দেশ ব্যস্ত, তখন ঈদ আরিফিন শুভর চোখে-মুখে মন খারাপের ছায়া। মায়ের কবরের সামনে হাউ হাউ করে কাঁদছেন নায়ক। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় একা দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। চোখের জল যেন বৃষ্টির জলে মিশে গিয়েছে তাঁর। কয়েক বছর আগেও ঈদটা তাঁর ফুরফুরে ছিল।
কিন্তু মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার মুখের হাসিও যেন মুছে গিয়েছে। তাই এদিন ঈদে মায়ের কবরের সামনেই নিজের সমস্ত যন্ত্রণা উপরে ফেলে কেঁদে ফেললেন অভিনেতা। ছেলের চোখের জলে ভিজল মায়ের কবর। এই ছবিটি নায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে অভিনেতাকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল। আসলে মা অন্তঃপ্রাণ নায়ক সচরাচর দেখ যায় না। অভিনেতার মায়ের মৃত্যুর ১৬ মাস ১৩ দিন হয়ে গিয়েছে। ঈদের দিনে মা ছাড়া আনন্দ নয়। মাকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন অভিনেতা।
ছবিটি পোস্ট করে অভিনেতা লিখলেন, ঈদের দিনে আরিফিন শুভকে মায়ের করব জিয়ারত করার একটি ছবি পোস্ট করে ক্যাপশন জুড়েছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি। তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’
২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন অভিনেতার মা। ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তাঁর মাকে হারান। সে বছর ২১ জানুয়ারী দুপুরে  হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতার মা। এরপর টানা তিনিদিন হাসপাতালে লড়াইয়ের পর মারা যান অভিনেতা মা। ২৪ জানুয়ারী রাত ১১.৫৫ নাগাদ মারা যান তিনি। উল্লেখ্য, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে কামব্যাক করলেন আরিফিন শুভ। আজ ৭ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের