১৩ জুন নয়, কবে বিয়ে টেলর সুইফট ট্রাভিস কেলসের? কোথায় বসবে আসর?

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডের জনপ্রিয় জুটি টেলর সুইফট ও ট্রাভিস কেলসকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এতদিন ১৩ জুন তাদের বিয়ের সম্ভাব্য দিন হিসেবে শোনা গেলেও, সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিয়ের তারিখ থেকে শুরু করে ভেন্যু, গোপনীয়তার কড়া ব্যবস্থা এবং হানিমুন পরিকল্পনা সব মিলিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

প্রায় দু বছর ধরে সম্পর্কে থাকার পর এবার বিয়ের পথে হাঁটছেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলস। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই অনুষ্ঠান সম্পূর্ণ ব্যক্তিগত রাখতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার আগে সই করানো হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যাতে কোনও তথ্য বাইরে না আসে। এর আগে শোনা গিয়েছিল রোড আইল্যান্ডের একটি বিলাসবহুল ভেন্যুতে তাদের বিয়ে হতে পারে। কিন্তু সেই জল্পনা খারিজ করে দেন এক ওয়েডিং প্ল্যানার। তিনি স্পষ্ট জানিয়েছেন ওই অনুষ্ঠানের সঙ্গে টেলর সুইফটের কোনও সম্পর্ক নেই। নতুন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ১৩ জুন নয় বরং ৩ জুলাই বিয়ের দিন ঠিক করা হয়েছে। যদিও ভেন্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে সূত্রের দাবি নিউ ইয়র্কেই এই অনুষ্ঠান হতে পারে।

আরও পড়ুন: প্রেমে বাধা, পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে জেলফেরৎ স্বামীকে খুন স্ত্রীর

বিয়ের পরেই রয়েছে আরও বড় চমক। প্রায় তিন সপ্তাহের দীর্ঘ হানিমুনের পরিকল্পনা করছেন এই জুটি। তাদের ভ্রমণ তালিকায় রয়েছে বাহামাস, ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, গ্রিস, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। এই সময়টায় তারা সম্পূর্ণভাবে ব্যক্তিগত সময় কাটাতে চান এবং জনসম্মুখ থেকে দূরে থাকতে চান বলেই জানা যাচ্ছে। তবে এই সব কিছুর মাঝেই চাপ বাড়ছে ট্রাভিস কেলসির উপর। পেশাগত ব্যস্ততা, ব্র্যান্ড, পডকাস্ট এবং অন্যান্য কাজের চাপে তিনি কিছুটা চাপে রয়েছেন বলে খবর। সব মিলিয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে এখন শুধু একটি অনুষ্ঠান নয় বরং এক বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং এই স্বপ্নের বিয়ের আসল ছবি সামনে আসে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের