আমি কাপুরুষ, ধর্ষকদের প্রতিনিধি, R. G. Kar কাণ্ড নিয়ে তথাগত

তিনটে মহিলা পুলিশের আজ সারারাত ডিউটি পড়েছে সোনাগাছিতে,পরশু একটা ছেলে বেশ্যা খুন হয়েছে ওখানে। একটা মেয়ের গলা পাচ্ছি কারুর নাম ধরে রাস্তায় খিস্তি দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ড নিয়ে জেরবার গোটা দেশ। সেমিনার হলে জুনিয়র ডাক্তারকে লাগাতার ধর্ষণ, এরপর গলা টিপে শ্বাসরোধ করে খুন, ঘটনায় চারিদিকে প্রতিবাদ মিছিলের আহ্বান। ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লি, পটনা, লখনউয়ের জুনিয়র ডাক্তাররা হাতে নির্ভয়া 2.0 ব্যানার নিয়ে প্রতিবাদে নেমেছেন। নিরীহ মেয়েটিকে যেভাবে খুন করা হয়েছে, তাতে দোষীর শাস্তি দাবি করেছেন গোটা দেশের তরুণ সমাজ। মেয়েরা কোথায় সুরক্ষিত, চারিদিকে প্রতিবাদের বাণী! জায়গায় জায়গায় সরকারি হাসপাতালগুলির OPD বন্ধ করে প্রতিবাদের জন্যে রাস্তায় নেমেছে জুনিয়র ডাক্তাররা। যদিও ইতিমধ্যেই হাইকোর্ট CBI-কে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ৮ অগস্ট ভোররাত ৩-৪ টে নাগাদ ঘটনাটি ঘটেছে। যাতে কিনা রীতিমতো হতবাক গোটা রাজ্য। এদিকে এই ঘটনায় সমাজমাধ্যমে সাধারণ থেকে বিশিষ্টরা একের পর এক প্রতিবাদবার্তা দিচ্ছেন। ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগেই এমন ঘটনায় গোটা দেশ রীতিমতো বিরক্ত। এ দিকে ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের পথে নামার আর্জি জানিয়েছেন বাংলা বিনোদন দুনিয়ার তারকারা। আর তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সরব পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ও। ঘটনার প্রতিবাদে লম্বা পোস্ট সমাজমাধ্যমে লিখেছেন তথাগত। তাঁর লেখায় পরতে পরতে ফুটে উঠেছে নারীদের সুরক্ষিত করার আহ্বান।

তিনি লিখেছেন, “এটা যেন সত্যি হয়…সাঁ সাঁ শব্দ করে সাইলেন্সার হীন যে বাইকটা পাশ দিয়ে বেরিয়ে গেলো সেটার চালক একজন মহিলা।যে দু তিনজন বন্ধু গালিগালাজ করতে করতে হালকা বেসামাল হয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তারাও সবাই মেয়ে। পানশালায় ছেলেটির পোল ডান্স দে খে যারা চিৎকার করছে,সিটি দিচ্ছে তাদের মধ্যে একজনও ছেলে নেই।অন্ধকার গলির মুখে জটলা করে যে কজন মদ খেয়ে হল্লা করছে,তারা সবাই মেয়ে।লরী থামিয়ে ঘুষের দশ টাকা নিচ্ছে একজন মহিলা কন্সটেবল।ফুটপাতে শুয়ে থাকা মেয়েটা একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ায় একটা বিড়ি ধরাল। সিনেমা শেষ হতে অনেক রাত হয়েছে তাই প্রেমিককে বাড়ি পৌঁছতে এসেছে প্রেমিকা। যে চারজন আজ রাতে ডাকাতি করতে বেরিয়েছে কালো মাংকি ক্যাপ পড়ে তারা সবাই মেয়ে। স্যানিটারি ন্যাপকিন কুচিয়ে ছিঁড়ে জানলা দিয়ে ওড়াচ্ছে ছোটো দুই বোন,হাওয়ায় ভাসছে,ছড়িয়ে পড়ছে শহরের দিকে। ছেলের ফিরতে রাত হয়ছে তাই মা রাস্তার মোড় অবধি খালি পায়চারি করছে। তিনটে মহিলা পুলিশের আজ সারারাত ডিউটি পড়েছে সোনাগাছিতে,পরশু একটা ছেলে বেশ্যা খুন হয়েছে ওখানে। একটা মেয়ের গলা পাচ্ছি কারুর নাম ধরে রাস্তায় খিস্তি দিচ্ছে। আর আমি ঘরে লুকিয়ে আছি,যেন সিগারেট অবধি কিনতে বেরোতে না হয়। আমি তো কাপুরুষ,ভীতু,ধান্দাবাজ,ধর্ষকদের প্রতিনিধি।আমায় যেন রাতে কোথাও বেরোতে না হয়।কারন রাত এখন শুধু মেয়েদের।শহরে মধ্যরাত শাসন করে শুধু মেয়েরা।” (ফেসবুক অপরিবর্তিত)

তবে অভিনেতার এই বক্তব্যের ভাবনা কি? এই প্রশ্নে একটি সংবাদমাধ্যমকে তথাগত বলেছেন, এই লেখার পিছনে একাধিক ভাবনা কাজ করেছে তাঁর। সেই সমাজ তিনি দেখতে চান, যেখানে এতদিন ধরে যা যা পুরুষেরা করেছে সেটা অনায়াসে নারীও করতে পারবে। মধ্যরাতে রাস্তায় থাকা হোক, বন্ধুর বাড়িতে গিয়ে হুল্লোড় করা হোক বা নিস্তব্ধ রাতে বিকট শব্দ তুলে পুরুষের মতো বাইক চালানো হোক, যা শুনে এতদিন মেয়েরা চমকে যেত, এবার সেই একই কাজে চমকাবে পুরুষরা। এখনও একজন নারী পরকীয়ায় জড়ালে বা খোলামেলা পোশাক পরলে তার দিকেই সকলে আঙুল তোলে। পুরুষরা নারীকে নানাভাবে দমন করতে চাইছে। এরপর তিনি আর জি কর-কাণ্ডে পুরুষ অধ্যক্ষের বিতর্কিত ওই মন্তব্য নিয়ে বলেন, তিনি কত সহজে বলে দিলেন, অত রাতে ফাঁকা ঘরে তরুণী চিকিৎসক কেন বিশ্রাম নিতে গিয়েছিলেন, তিনি একবারও বললেন না যে, হাসপাতালের বিশ্রামাগার নারীদের জন্য নিরাপদ নয়। এ তো রীতিমতো নারী জাতিকে ছোট করা। কেন নারী বলেই এমন কথা তিনি বলতে পেরেছেন এবং নিজেকে ছোট প্রমাণ করেছেন। তাই তার মতে, এবার সময় এসেছে নিজের অধিকার, জায়গা আদায় করতে এবার নারীদের সংঘবদ্ধ হতে হবে। পুরুষ শাসন আর বেশিদিন চলবে না।

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ