শুধু একতা নয়, মালাইকা থেকে ফারহা আজও চাঙ্কির প্রেমে পাগল

গতকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, অভিনেতার ৬০ তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনে অভিনেতাকে অজস্র শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির ভক্ত ও বন্ধুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশি-নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্বকারী একজন স্বনামধন্য অভিনেতা হলেন চাঙ্কি পান্ডে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ পরিচিত একটি নাম। ১৯৮৭ সালে অভিনেত্রী নীলম কোঠারির বিপরীতে ‘আগ হি আগ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে নায়কের চরিত্রে নয়, বরং পার্শ্বচরিত্রে অভিনয় করেই তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। বলিউডে তাঁর রাজত্ব প্রায় প্রায় তিন দশকেরও অধিক। তিনি প্রায় ১০০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি কৌতুক অভিনয় দিয়ে বেশি মনোরঞ্জন করেছেন দর্শকদের। গতকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, অভিনেতার ৬০ তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনে অভিনেতাকে অজস্র শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির ভক্ত ও বন্ধুরা। আর এই শুভেচ্ছা বার্তাতেই নজর কেড়েছে, পরিচালক-প্রযোজক একতা কাপুরের একটি মন্তব্য।

একতা কাপুর চাঙ্কি পান্ডের সঙ্গে তাঁর একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে লিখেছেন, তাঁর জীবনের প্রথম ক্রাশ ছিলেন চাঙ্কি। “যখন আমি চাঙ্কির প্রেমে পাগল ছিলাম, যদি একবার সে একটি সাড়া দিত তাহলে আমি আজ তাঁর স্ত্রী হতাম।” শুধু একতা একাই নয়, তাঁর পাশাপাশি বলিউডের অন্যতম খ্যাতিনামা পরিচালক-প্রযোজক ফারাহ খান এবং অভিনেত্রী মালাইকা অরোরাও প্রকাশ করেছেন যে, তাঁরাও নাকি এক সময়ে চাঙ্কির প্রতি ক্রাশ ছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে, একতা কাপুরই কেবল একাই পান্ডের প্রতি ক্রাশ ছিলেন না। ফারাহ খান ও মালাইকাও ছিলেন।

মালাইকা অরোরাও প্রকাশ করেছেন পান্ডে তাঁর প্রথম ক্রাশ। তিনি এদিন চাঙ্কির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার প্রথম ক্রাশ চাঙ্কিপান্ডে।” উল্লেখ্য, ৬০ বছর উপলক্ষ্যে চাঙ্কি তাঁর জন্মদিনে একটি তারকা-খচিত পার্টির আয়োজন করেছিলেন, যেখানে বেশ কয়েকটি সেলিব্রিটি উপস্থিত ছিলেন। আর এই পার্টির প্রধান আকর্ষণ ছিল, বার্থডে টুপিতে চাঙ্কির ছবি। বাবার জন্মদিন উপলক্ষ্যে মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডেও পার্টির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হ্যাঁ পার্টির টুপিতে আমার বাবার ছবি ছিল।”

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক