‘এখন তিনি ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি’, এবার কাকে বিঁধলেন পরীমণি?

আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলচ্চিত্র ও রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার ঝড় তুলল। আর এই ঝড় তুললেন চর্চিত অভিনেত্রী পরীমণি। হ্যাঁ, আবারও সেই পরীমণি। বলা চলে, যিনি সর্বদা আলোচনায় থাকতেই ভালবাসেন। সৌজন্যে তাঁর ঠোঁটকাটা কথাবার্তা। বরাবরই স্পষ্ট বক্তা তিনি। সোজা কথা সোজাভাবেই বলতে ভালবাসেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। তিনি কবে বিয়ে করছেন, কার সঙ্গে সম্পর্কে আছেন, সবটাই জানার জন্যে মরিয়া ভক্তরা। পাশাপাশি তাঁর কোনও কথা ভাইরাল হলেও তা ঘুরিয়ে জবাব দিতে ভোলেন না নায়িকা। বলা চলে, নিজের পছন্দেই জীবন কাটাতে ভালবাসেন তিনি। তবে এবার রাজনৈতিক বিষয়ে একটি বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন নায়িকা। য

দিও সেই পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু সকলেই মনে করছেন, মন্তব্যটি তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির আর এক বিখ্যাত নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে বলেছেন। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে পরীমণি লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’ অভিনেত্রীর এই পোস্টই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই মনে করছেন, পরীমণি কথা গুলি অপু বিশ্বাসকে বিঁধে বলেছেন। কেননা সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির আয়োজিত ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতাতে গিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেই নিয়েই নতুন করে রাজনীতি রঙ চড়ালেন পরীমণি। কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অপু বিশ্বাস। গতবছর বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর দলের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন অপু বিশ্বাস। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের খুঁজে বের করে হত্যা করে বিরোধীরা। এমনকী একজনকে খুনের চেষ্টা অভিযোগে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া-সহ প্রায় ২৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

যার ফলে আইনী বিপাকে পড়তে হয় অপু বিশ্বাসকেও। সেই অপু বিশ্বাসকে হঠাৎ বিএনপির মঞ্চে দেখামাত্রই বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই আবহেই অপুকে বিঁধে পরীমণি এমন পোস্ট করেছেন বলে অনুমান নেটিজেনদের। তাছাড়া সুপারস্টার শাকিব খানকে বিয়ে করার সময় অপু বিশ্বাস দাবি করেছিলেন, তিনি মুসলিম। কিন্তু তাঁর জন্ম হিন্দু পরিবারে। শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের খবরটি ভাইরাল হতেই অপু নিজেকে মুসলিম বলে দাবি করেছিলেন। বোরখা পরতেন। সেই বিষয়টিও পরীমণি তাঁর পোস্টে উল্লেখ করেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। যদিও স্ট্যাটাসটিতে পরীমণি নির্দিষ্টভাবে কারোর নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনরা ইঙ্গিত করেছেন যে, অপুকে বিঁধেই এমন পোস্ট করেছেন পরী।

উল্লেখ্য, অপু বিশ্বাস এক সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণাতেও নিয়মিত অংশগ্রহণ করতেন।এমনকী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও নাম লিখিয়েছেন। তাই তাঁর হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি, পাশাপাশি পরীমণির মন্তব্য দেখে শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন