Loading live market data...
Loading active stocks...
Connecting...

হলিউডে কাজ করতে চান এনটিআর, রামচরণ

আমরা যখন শুরু করি তখন আমরা লস অ্যাঞ্জেলেসে আসার পরিকল্পনা করিনি। আমরা হলিউডের মহান পরিচালকদের অভিজ্ঞতা নিতে চাই

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার SS রাজামৌলির গান ‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পর থেকেই সংবাদমাধ্যমে চর্চার শিরোনামে রয়েছে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্লে ব্যাক সিঙ্গার সক্কলে। ছবিটি দুটি বিভাগে মনোনয়ন হয়েছিল। অ-ইংরেজী সেরা চলচ্চিত্র এবং সেরা গান হিসেবে ‘RRR’ মনোনীত হয়েছিল। তবে পুরস্কার পেয়েছে গান ‘নাটু নাটু’। গানটির সুরকার এমএম করাভাণী, যিনি এদিন পুরস্কার নিয়ে সবার সামনে পরিচালক রাজামৌলিকে সম্মান জানিয়ে বলে, তাঁর জীবনে রাজামৌলির অবদান অনস্বীকার্য। গানটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, দুই তেলেগু সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর। তাঁদের দুর্ধর্ষ পারফরম্যান্সে এই গানটির জনপ্রিয়তা আরও শীর্ষে উঠে যায়।

নাটু নাটু গানটি গেয়েছেন, প্লেব্যাক গায়ক রাহুল সিপলিগঞ্জ, কালা ভৈরব। গানটি সেরার সেরা হিসেবে মনোনীত হওয়ার পর, ৩৩ বছর বয়সী সঙ্গীতশিল্পী জানিয়েছেন, বাড়ির সবাইকে বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি খাইয়ে তাঁর এই সাফল্য উদযাপন করছেন। তাঁর কথায়, “নাটু নাটু গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছে। আমি আনন্দিত এবং আবেগপ্রবণ বোধ করি, যা আমাকে ভবিষ্যতে আলোর দিশা দেখাবে। আমি প্রেম রক্ষিত মাস্টার (কোরিওগ্রাফার), জুনিয়র এনটিআর স্যার এবং রাম চরণ স্যারের কাছে কৃতজ্ঞ। সিনেমাটি দারুণ খ্যাতি অর্জন করেছে, লোকেরা এটিকে একটি বিশাল সংবেদনশীল ছবি হিসেবে অভিহিত করেছেন।”

গায়ক আরও বলেন, “আরেকটি ভাল জিনিস হল গানটির ‘হুক আপ’ স্টেপ বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। যারা আমাকে অভিনন্দন জানাতে আমার বাড়িতে আসবেন সবাইকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়াবো। এভাবেই আমি আমার সাফল্য উদযাপন শুরু করতে চাই।” এম এম কিরাভানির নজরে আসার আগে সিপলিগঞ্জ একজন স্বাধীন গায়ক হিসাবে কেরিয়ার শুরু করেন। তিনি ডাম্মু, শিরডি সাই বাবা, এগা এবং মারিয়াদা রামান্নার মতো চলচ্চিত্রগুলিতে গায়ক হিসাবে সাফল্যলাভ করেন। সিপলিগঞ্জ ৫০ টিরও বেশি চলচ্চিত্রে গান গেয়ে কৃতিত্ব অর্জন করেছেন।

এদিকে সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রাম চরণ বিশ্বব্যাপী সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলতে গিয়ে, JR NTR এবং রাম চরণ তাঁদের হলিউড প্ল্যানিং-এর বিষয়ে আলোচনা করেন। এছাড়াও জুনিয়র এনটিআর মার্ভেলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আয়রন ম্যান-এর একজন বড় ভক্ত এই অভিনেতা বলেন যে, তিনি মার্ভেলের একটি কলের জন্য অপেক্ষা করছেন যাতে তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেন। অন্যদিকে রাম চরণ বলেছেন, তিনি হলিউডের বড় পরিচালকদের সঙ্গে দেখা করতে চান। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, “আমরা যখন শুরু করি তখন আমরা লস অ্যাঞ্জেলেসে আসার পরিকল্পনা করিনি। আমরা হলিউডের মহান পরিচালকদের অভিজ্ঞতা নিতে চাই।” জুনিয়র এনটিআর শীঘ্রই কোরাতলা শিবের সঙ্গে এনটিআর 30 ছবিতে দেখা যাবে৷

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?