‘ছোড়ি ২’-এর শ্যুটিং সেটে ফের জখম নুসরাত ভারুচা

এর আগে গত বছর ডিসেম্বর মাসে ‘ছোড়ি ২’ ছবির শ্যুটিং সেটে জখম হয়েছিলেন নুসরাত ভারুচা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যুটিং সেটে ফের জখম হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা (Nushrratt Bharuccha)। ‘ছোড়ি ২’ ছবির জন্য অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করার সময় তিনি জখম হন। ইন্সটাগ্রামে অভিনেত্রীর বন্ধু ঈশিতা রাজ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নুসরাত ভারুচা চিকিৎসকের ক্লিনিকে শুয়ে রয়েছেন। আর তাঁর মুখে কেটে যাওয়া অংশ সেলাই করছেন চিকিৎসক। নুসরাত নিজে তাঁর ইনস্টাগ্রামে একই ভিডিও শেয়ার করেছেন।

উল্লেখ্য এর আগে গত বছর ডিসেম্বর মাসে নুসরাত ভারুচা ‘ছোড়ি ২’ ছবির শ্যুটিং সেটে জখম হয়েছিলেন। গত মাসে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্টও করেছিলেন অভিনেত্রী নুসরত। সেই ছবিতে দেখা গিয়েছিল তাঁর কনুই-এর কাছে ব্যান্ডেজ লাগানো। ক্যাপশনে তিনি লেখেন, ‘কাটাকুটি, ক্ষত নিয়ে যাত্রা শুরু হয়েছে! ছোড়ি-২।’ নুসরতের এই পোস্ট শেয়ার করেন ছবির পরিচালক বিশাল ফুরিয়া। ছবি শেয়ার তিনি লেখেন, ‘এটা সাহসিকতার ক্ষত… এই কারণেই আমরা তোমাকে ভালোবাসি’।

প্রসঙ্গত ২০২১ সালে মুক্তি পেয়েছিল নুসরাত ভারুচা অভিনীত ‘ছোড়ি’। এই ছবিতে নায়িকার পারফরম্যান্স নজর কেড়েছিল দর্শকদের। খুশি হয়েছিলেন তাঁর ভক্তরা। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। হরর জঁর ছবি ‘ছোড়ি’। এই ছবিতে সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং এখনও চলছে। দ্বিতীয় অংশে কোন চমক অপেক্ষা করছে তা দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তকূল। এর আগে অক্ষয় কুমারের ‘রামসেতু’তে নুসরতের দেখা মিলেছে, তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সেই ছবি।

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?