এই মুহূর্তে

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

নিজস্ব প্রতিনিধি: নতুন জীবন শুরুর একবছর। ২০২৪ সালের আজকের দিনেই অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভনেত্রী শোভিতা ধুলিপালা। বৃহস্পতিবার বিবাহবার্ষিকীর দিনেই শোভিতা তাঁদের বিয়ের অদেখা ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। হায়দরাবাদে তাঁদের বিয়ের একটি স্বপ্নময়, অদেখা ঝলক দিয়েই জীবনের বিশেষ দিনকে উদযাপন করেছেন শোভিতা।

এক বছর পর, অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাগা ও তাঁর বিয়ের পিছনের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “বাতাস সবসময় বাড়ির দিকে বইতে থাকে। দাক্ষিণাত্যে ফিরে এসে এবং আমি যাকে স্বামী বলি তার সঙ্গে সূর্যের চারপাশে একবার ঘুরে বেড়ানোর পর, আমি নিজেকে নতুন করে অনুভব করছি।  আগুনে যেন পবিত্র। এক বছর মিসেস হিসেবে!”

 

View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)

ভিডিওটি দেখা গিয়েছে নাগা ও শোভিতার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে উপস্থিত রয়েছেন। শোভিতার শেয়ার করা ভিডিওতে ঐতিহ্যবাহী তেলুগু বিবাহের আচার অনুষ্ঠানও দেখা গিয়েছে। ভিডিওতে দম্পতির একে অপরের জন্য দেওয়া দেওয়া মিষ্টি বার্তা রেকর্ড করার কিছু সুন্দর দৃশ্যও রয়েছে।  ভিডিও ক্লিপে শোভিতাকে বলতে শোনা গিয়েছে, “আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তি অসম্পূর্ণ এবং একজন ব্যক্তি এসে সেই শূন্যস্থান পূরণ করে। আমরা নিজেরাই সম্পূর্ণ, তবুও তাঁর অনুপস্থিতিতে আমি পূর্ণ হব না।” এই ভিডিওতে নাগা চৈতন্যকেও হাসি মুখে শোভিতা ধুলিপালা সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করতে দেখা গিয়েছে। নাগা বলেছেন, “আমি যখন ঘুম থেকে উঠি এবং ঘুমাই তখন তাঁর কথা ভাবি, সে আমার জীবনে আছে জেনে আমার মনে একটা সান্ত্বনা জাগে, এটা আমাকে এমন অনুভূতি দেয় যে আমি তার পাশে থাকলে যে কোনও কিছু জয় করতে পারি।”

উল্লেখ্য, শোভিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নাগা  চৈতন্যের সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন।  তারা ২০১৭ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে  কয়েকদিন আগে, ১ ডিসেম্বর, সামান্থা  তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা ফাউন্ডেশনে একটি মন্দিরে  দ্য ফ্যামিলি ম্যান-এর সহ-নির্মাতা এবং প্রযোজক রাজ নিদিমোরুকে বিয়ে  করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি ওদের মতো নই’, ৪০ কোটি টাকার তামকজাত বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন সুনীল শেট্টি

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ