‘একসময় জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম’: মিঠুন চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), যিনি তাঁর সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। তাঁর চেহারা থেকে শুরু করে অভিনয় এবং নাচের দক্ষতা সবটাই ভক্তদের প্রভাবিত করে আজও। এককালে টলি-বলি সর্বত্রই রাজত্ব করেছেন মিঠুন চক্রবর্তী। তবে অনেকদিন ধরেই নিজেকে রূপালী পর্দা থেকে সরিয়ে রেখেছেন মিঠুন চক্রবর্তী, তাঁকে শেষ দেখা গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ। বর্তমানে অভিনেতার একটি বিশাল ফ্যান ফলোয়িংও বর্তমান। যাঁরা অভিনেতাকে ফের রূপোলি পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন। কিন্তু অভিনেতার এত নাম-ডাক অর্জন করার পথটা খুব একটা সহজ ছিল না।

একটা সময়ে তিনি জীবনের এতটাই নিম্ন পর্যায়ে চলে গিয়েছিলেন যে, জীবন শেষ করে দেওয়ার কথাও পর্যন্ত ভেবেছিলেন। হ্যাঁ, সম্প্রতি একটি বেসরকারি সাংবাদিক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তার কেরিয়ারের সবচেয়ে কঠিন পর্যায় কী ছিল এবং কীভাবে সেখান থেকে ফিরে এসেছিলেন? উত্তরে অভিনেতা বলেছেন, “এরকম অনেক ঘটনাই আছে, কিন্তু আমার সেই সংগ্রামী দিনগুলির কথা বলা উচিত নয় কারণ এটি উচ্চাকাঙ্ক্ষী শিল্পীদের হতাশ করতে পারে। সবাই সংগ্রামের মধ্য দিয়ে যায়, আমাকেও প্রচুর অনেক সংগ্রাম করতে হয়েছিল। মাঝে একবার ভেবেছিলাম, বোধহয় আমি আমি আর লক্ষ্য অর্জন করতে পারব না, এমনকি আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। কিছু কারণে তখন কলকাতাতেও ফিরতে পারিনি। তবে আমার উপদেশ, কখনই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন শেষ করার কথা ভাববেন না। আমি একজন জন্মগত যোদ্ধা এবং আমি জানতাম না কিভাবে হেরে জিততে হয়। তাই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি।”

কাজের ফ্রন্টে, মিঠুন চক্রবর্তীকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইল’ এ, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে তাঁর অভিনয়ের অনেক প্রশংসা পেয়েছিল। আর ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। অভিনেতাকে পরবর্তীতে একটি বাংলা চলচ্চিত্র ‘প্রজাপতি’ তে অভিনয় করতে দেখা যাবে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়