বলিউডে দিলীপ কুমারের মতো অভিনয় একমাত্র শাহরুখই পারে: সুধা মূর্তি

গতবছরেই তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে। সম্প্রতি দিলীপ কুমারের সমসাময়িক হিসেবে নাম উঠে এল বলিউড বাদশা শাহরুখ খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে গোটা পৃথিবীকে ছেড়ে চিরতরে বিদায় নেন বলিউডের সর্বপ্রথম সুপারস্টার দিলীপ কুমার। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হয় বলিউডের এক যুগের। বলিউডের সর্বশ্রেষ্ঠ অভিনেতা তিনি, তাঁর সঙ্গে কাজ করার জন্যে আজও অপেক্ষায় অনেকেই! গতবছরেই তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে। সম্প্রতি দিলীপ কুমারের সমসাময়িক হিসেবে নাম উঠে এল বলিউড বাদশা শাহরুখ খানের। বলিউডে তিনিই নাকি একমাত্র দিলীপ কুমারের মতো অভিনয় করতে পারেন, সেটাই জানালেন লেখিকা তথা সমাজসেবী সুধা মূর্তি। সম্প্রতি তিনি ‘দ্য কপিল শর্মা শো’-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। যেখানে বলিউডের একঝাঁক অজানা তুলে ধরেন সুধা দেবী। তাঁর সঙ্গে এপিসোডে উপস্থিত ছিলেন প্রযোজক গুনীত মঙ্গা এবং অভিনেত্রী রাভিনা ট্যান্ডনও। হাসি-আনন্দে মেতে ওঠে এই শো। এদিন তিনি তাঁর স্বামী, নারায়ণ মূর্তি, যিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা, তাঁর প্রসঙ্গে একটি হাস্যকর মত প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের বিয়ের শুরু থেকে যে ওজন ছিল নারায়ণ মূর্তির, এখনও ঠিক একই ওজন রয়েছে।

তিনি আরও বলেন, তিনি একজন দুর্দান্ত সিনেমা প্রেমি, এমনকী রেকর্ডে রয়েছে, ৩৬৫ দিনে ৩৬৫ টি চলচ্চিত্র দেখেছেন তিনি। বলিউড প্রসঙ্গে বলেন, “যখন আমি ছোট ছিলাম, তখন আমার নায়ক ছিলেন দিলীপ কুমার, স্যার। দুর্দান্ত ছিলেন! দীলিপ কুমারের পরে, যিনি এই ধরণের আবেগ নিয়ে অভিনয় করতে পারেন, তিনি হলেন একমাত্র শাহরুখ খান। যখন আমি ‘বীর-জারা’ দেখেছিলাম, তখন আমি আমার মেয়ে অক্ষতাকে বলেছিলাম, দিলীপ কুমার যদি তরুণ হতেন, তাহলে তিনি ‘বীর-জারা’ করতেন। এখন শাহরুখ খান সেই জায়গাটি নিয়েছেন এবং শুধুমাত্র তিনিই এই ধরনের অভিনয় করতে পারেন।”

তিনি এও জানিয়েছেন, তখনকার দিনের অভিনেতাদের মধ্যে দিলীপ কুমারকে সবচেয়ে বেশি চিনতেন সবাই। এমনকী শাহরুখকে প্রবীণ অভিনেতার নিজের ছেলে হিসাবে বিবেচনা করা হত। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু একবার মন্তব্য করেছিলেন যে, তাঁদের যদি একটি ছেলে থাকত, তাহলে ঠিক এসআরকে-এর মতো হত। সুধা মূর্তি বলেন, “এসআরকে এবং দিলীপ কুমার সাহেব উভয়েই অনেকটা একই রকম। তাঁদের চুলের স্টাইল এক্কেবারে এক। শাহরুখ প্রায়শই প্রয়াত অভিনেতার বাড়িতে যেতেন, দিলীপ কুমারের মৃত্যুর আগে শয্যাশায়ী থাকাকালীন তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন কিং খান। দিলীপ কুমার মারা যাওয়ার পরে, এসআরকে প্রথম সায়রা বানুর পাশে দাঁড়াতে বাড়িতে গিয়েছিলেন।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে