Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আমাদের শিশুও বাবার এই জয় অনুভূত করছে’, আবেগপ্রবণ উপাসনা

আমি খুব খুশি আমার শিশুও আমার সঙ্গে এটি অনুভব করতে পেরেছে। আমি খুব আবেগপ্রবণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী উপাসনা। ৮০ তম গোল্ডেন অ্যাওয়ার্ডে অ-ইংরেজি ভাষার ছবি ‘RRR’-দুটি বিভাগে মনোনীত হয়েছিল। একটি অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র এবং সেরা গান। তার মধ্যে একটি বিভাগে পুরস্কৃত পেয়েছে ‘RRR’। সেরা গানের তালিকায় শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হয়েছে ছবির গান ‘নাটু নাটু’। যা নিয়ে গোটা দেশ এখন সেলিব্রেশনে মত্ত। একাধিক বিশ্বমানের গায়িকাকে পেছনে ফেলে সেরার সেরা সম্মান ছিনিয়ে নিয়েছে রাহুল সিপিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’। সুরকার এম এম কিরাভানির তৈরি এই গানকে ঘিরে এখন উত্তাল সেলিব্রিটি থেকে আমজনতা সকলেই। বিশ্বব্যাপী অনন্য সম্মানের মধ্যে একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এদিন ‘নাটু নাটু’ শ্রেষ্ঠ সম্মান জেতার পর, রাম চরণ এর স্ত্রী উপাসনা, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ইভেন্টের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমি খুব খুশি আমার শিশুও আমার সঙ্গে এটি অনুভব করতে পেরেছে। আমি খুব আবেগপ্রবণ।” গত দু মাস আগেই রাম চরণ-উপাসনা তাঁদের প্রথম সন্তানের আসার খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন। সুতরাং গর্ভধারনের পরেই সেরা প্রাপ্তিযোগ হল অভিনেতার পরিবারের।

উপাসনা এদিন স্বামীকে উদ্দেশ্য করে আরও বলেন, “RRR পরিবারের একটি অংশ হতে পেরে আমি অবিভূত। আপনাকে ধন্যবাদ মিস্টার সি (রাম চরণ) এবং রাজামৌলি গুরু (এসএস রাজামৌলি) আমাকে এই যাত্রার অংশ করার জন্য। ইউক্রেনে শুটিং থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পর্যন্ত আপনি আমাকে শিখিয়েছেন যে চিন্তার স্বচ্ছতা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সত্যিই ফল দেয়৷”। টিম RRR বক্সঅফিসে রেকর্ড ভাঙার পর, ছবিটির গোল্ডেন গ্লোব সম্মান শুধু ছবির টিমের নয়, গোটা দেশের সম্মান।

এদিন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানির বলেছেন, “এই মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ HFPA। আমি আমার স্ত্রীর সঙ্গে এই উত্তেজনা ভাগ করে নিতে পেরে খুব খুশি, যিনি ঠিক সেখানে বসে আছেন।” এছাড়াও নাটু নাটুতে নাচার জন্যে জুনিয়র এনটিআর এবং রাম চরণ আন্তর্জাতিক প্রশংসা পেয়েছেন। উল্লেখ্য, নাটু নাটু টেলর সুইফটের ক্যারোলিনার সঙ্গে মনোনীত হয়েছিল। যেখানে আরও ছিল দ্য ক্রাউড্যাডস সিং, গুইলারমো দেল টোরোর পিনোকিও থেকে সিয়াও পাপা, টপ গান থেকে লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড: ম্যাভেরিক এবং রিহানার লিফট মি আপ ফ্রম ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার। এদিন অনুষ্ঠানে একেবারে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েছিলেন রাজামৌলি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর কালো কোর্ট প্যান্টে ঝলমলিয়ে উঠেছিলেন এবং উপাসনার দেখা মিলেছে ট্রেডিশনাল পোশাকে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর