ডেঙ্গুতে কাবু, ছুটি নেই, তার মধ্যেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিয়াসা

সম্প্রতি শোনা গেল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছিলেন অভিনেত্রী তিয়াসা। এই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ এখনও যায়নি কলকাতা থেকে। প্রতিদিনই নিত্য-নতুন খবর আসছে। আক্রান্ত হচ্ছেন আমজনতা থেকে সেলিব্রিটিরাও। কিছু দিন আগেই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ডেঙ্গুর কবলে পড়েছিলেন, যদিও তিনি এখন সুস্থ। সম্প্রতি শোনা গেল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছিলেন অভিনেত্রী তিয়াসা। এই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা। তবে নায়িকার কথায় তিনি এখনও দুর্বল। সেটাই স্বাভাবিক। আগামী সোমবার থেকেই স্টার জলসায় শুরু হচ্ছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ শেষ হয়ে যাওয়ার পর প্রায় অনেকদিনই বিরতিতে ছিলেন তিয়াসা। মাঝে নীল অর্থাৎ কৃষ্ণকলির শহরের বাবু ‘উমা’ ধারাবাহিকে অভিমুন্যর চরিত্রে অভিনয় করলেও সেই ধারাবাহিক এখন শেষ। শ্যামার সঙ্গে নীলের জুটি বহুদিন ধরেই মিস করছিলেন ভক্তরা। এই জুটির প্রত্যাবর্তনের অপেক্ষায় দিনের পর দিন অপেক্ষা করছিলেন অনুগামীরা। কৃষ্ণকলি ধারাবাহিকের জুটি বেশ পছন্দের ছিল সবার। অবশেষে অপেক্ষার অবসান। ‘বাংলা মিডিয়াম’- এর হাত ধরে পর্দায় ফিরছেন নীল-তিয়াসা। তবে এবার জি বাংলা নয়, স্টার জলসায় রাজত্ব জমাতে আসছেন নীল, তিয়াসা।

ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম– পড়াশোনার দুই মাধ্যমে, আর যুগ যুগ ধরে এই নিয়ে দ্বন্দ্ব চলছেই। বেশিরভাগ অভিভাবকরা নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর দিকেই বেশি জোর দিচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের জন্যই বাবা-মায়েরা বেছে নিচ্ছেন ইংরেজি মাধ্যম। এবার এই দুই মাধ্যমের টানাপড়েনের গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ধারাবাহিকের বিষয়ে তিয়াসার বক্তব্য, “আমি সদ্য ডেঙ্গি থেকে উঠলাম, খুবই দুর্বল।” গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এই মেগার শুটিং। তার কিছুদিন পর থেকেই জ্বরে পড়েন নায়ক, পরীক্ষা করে দেখেন ডেঙ্গি। নায়িকার কথায়, “ভাগ্যিস সম্প্রচারের দিন তখনও ঠিক হয়নি তাই ১৩দিনের ছুটি পেয়েছিলাম। তবে কাজে ফিরেছি। বেশ ভাল লাগছে। সম্পূর্ণাদি আমার নতুন রুমমেট। নীলের সঙ্গে শট দিতে গিয়ে কৃষ্ণকলির দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।” টানা চার বছর শ্যামা চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিয়াসা। এরপর প্রায় আট মাস বিরতি। নীল ভট্টাচার্যের সঙ্গেও আবারও দেখা যাবে তিয়াসাকে। এবার দেখা যাক, এই নতুন মোড়ে নীল-তিয়াসাকে দর্শকদের কতটা মনে জায়গা দিতে পারেন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন