প্রধানজি ও ভূষণের লড়াই এবার ভোটের ময়দানে, প্রকাশ্যে ‘পঞ্চায়েত 4’ এর টিজার

আগামী ২ জুলাই Amazon prime-এ রিলিজ করছে পঞ্চায়েত সিজন 4। পঞ্চায়েতের শেষ সিজনের পর নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব শীঘ্রই পরবর্তী সিজন নিয়ে আসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ! মুক্তি পেল ‘পঞ্চায়েত সিজন 4’ এর টিজার। করোনার পর থেকেই চলচ্চিত্রের তুলনায় ওয়েব সিরিজের উপর আগ্রহ জন্মেছে দর্শকের। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে রাতারাতি লঞ্চ করেছে একাধিক OTT প্ল্যাটফর্ম। যাই হোক, সিরিজের ইতিহাসে জনপ্রিয় ওয়েবসিরিজ ‘পঞ্চায়েত’। ২০২০ তে Amazon prime-এর রিলিজ করেছিল এর প্রথম সিজন। তাতেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এটি। কাহিনী, ছবির সংলাপ এবং প্রতিটি কলাকুশলীদের অভিনয় সবটাই সিরিজের জনপ্রিয়তা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর তিনটি সিজন রিলিজ করেছে এর, তাতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। আর প্রতিটি সিজনের শেষেই একটা করে প্রশ্ন রেখে যায় সিরিজটি। তাতেই ভক্তদের মনে আরও কৌতুহল বাড়ে, পরবর্তী সিজনের জন্যে অপেক্ষা করে ভক্তরা।

অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ! আগামী ২ জুলাই Amazon prime-এ রিলিজ করছে পঞ্চায়েত সিজন 4। পঞ্চায়েতের শেষ সিজনের পর নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব শীঘ্রই পরবর্তী সিজন নিয়ে আসবে। সেটাই হল! শনিবার রিলিজ করল পঞ্চায়েত সিজন 4-এর টিজার।টিজার অনুযায়ী, এবার ফুলেরা গ্রামে নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে, সেই এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দু’জনই ব্যাপক প্রতিদ্বন্দ্বি। বড় লড়াই হতে চলেছে। নির্মাতারা টিজারের মাধ্যমে দর্শকদের তা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। টিজারে বলা হয়েছে, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলির মধ্যে একটি। এর একটি ছোট অংশ হল ফুলেরা গ্রাম, যেখানে নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনে জয়লাভের জন্য, প্রধানজি এবং তার সহযোগীরা সম্ভাব্য সকল উপায় অবলম্বন করবেন। তাই ভূষণজি এবং তার সহযোগীরা বিধায়ককে তাদের খপ্পরে ফেলার চেষ্টা করছে।

 

প্রচারাভিযানের জন্যে একদিকে, প্রধানজি এবং মঞ্জু দেবী সারা গ্রামে লাউ বিতরণ করছেন, অন্যদিকে, তারা নির্বাচনের সময় বনরকাস এবং ক্রান্তি দেবীকে তাদের সঙ্গে দেখা করতে বলেছেন। এবার দেখা যাক কি হয়।এই ১ মিনিটের টিজারে, নির্বাচনের কিছু আভাস মিলেছে। সেক্রেটারি জি এবং রিঙ্কির মধ্যে ভালোবাসা ফুটে উঠছে। তাদের দুজনকেই রোমান্স করতে, চোখে চোখে কথা বলতে দেখা গিয়েছে। গত মরসুমের মতো, জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার, চন্দন রায়, ফয়সাল শেখ, অশোক পণ্ডিত সহ সানভিকা, পঙ্কজ ঝা এবং স্বানন্দ কিরকিরেকে ‘পঞ্চায়েত’ সিজন ৪-এ দেখা যাবে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল