পরীমণির নাকি দুটো বাচ্চা-সহ তিন-চারটি স্বামী আছে?

যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, তাঁকে নিয়ে প্রতিনিয়ত চলছে চর্চা। বর্তমানে তিনি পঞ্চম স্বামী রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে আলোচনায় আছেন। এর আগে কখনও মাদক পাচারকাণ্ডে আবার কখনও তাঁর শ্লীলতাহানির মামলার কারণে শিরোনাম হয়েছিলেন তিনি। এছাড়াও ব্যক্তিগত জীবনে পাঁচবার বিয়ে করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত একটাও টিকল না। রাজ্যের বাবাকে ১৮ সেপ্টেম্বর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে মারধর, পরকীয়ার কথা উল্লেখ করে ৫ টি কারণ দেখিয়েছেন তিনি। অবশেষে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলেই ঠিক করেছেন পরীমণি।

এদিকে বিচ্ছেদের ইস্যুর মধ্যে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন পরীমণি। এছাড়া ছেলের মজার মজার ভিডিও পোস্ট করা তো আছেই। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েবফিল্ম পাফ ড্যাডি। সেই কারণেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’তে দেওয়া তাঁর একটি লম্বা সাক্ষাৎকারের ছোট্ট ছোট্ট টুকরো ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। এদিন ওটিটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজ থেকে ভাইরাল হল তাঁর আরও একটি ক্লিপিং। যেখানে অভিনেত্রী কে নিজের ব্যক্তিগত জীবনের নানা গল্প বলতে শোনা গেল। নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেছেন, “পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুটো বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।”

তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব-আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’ 

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আগামী এক বছরে ১ কোটি পড়ুয়াকে এআই শেখানো হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?