জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন পরীমণি

অবশেষে বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী। একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন। এবার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই সিনেমার চর্চিত অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া চলছেই অবিরত। পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গেও এখন তাঁর সম্পর্ক শেষ। গত ১৮ সেপ্টেম্বর ৫ টি কারণ দেখিয়ে রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি। যেখানে অন্তর্ভুক্ত ছিল রাজের মারধর এবং পরকীয়ার কথাও। গত মে মাস রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও। তারপরেই জানা যায়, তার দিন কয়েক আগেই পরীর বাড়ি ছেড়ে বেরিয়ে যান রাজ। একমাত্র সন্তান রাজ্যের ১ বছর জন্মদিনেও দেখা যায়নি রাজকে।এদিকে গত ২ দিন ধরে ঢাকাই তারকাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। যেখানে ঢাকাই ইন্ডাস্ট্রির সবাই থাকলেও ছিলেন না পরীমণি। অথচ তিনি CCL এ অংশগ্রহণের জন্যে প্র্যাকটিস করেছিলেন। কিন্তু তিনি CCL এ না যাওয়ায় সকলেই অবাক হয়ে যান।

এদিকে CCL এ রাজ এক অভিনেত্রীর গায়ে হাত দেওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি সেখানে কিছু অভিনেতার সঙ্গে হাতাহাতি হওয়ায হাসপাতালে ভর্তি হতে হয় আহতদের। এরপরেই পরীমণি জানান জানোয়ার টার জন্যেই তিনি CCL এ অংশগ্রহণ করতে পারলেন না। সুতরাং তিনি যে রাজকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন তা জানতে বাকি নেই কারুর। যাই হোক, গতকাল এরই মাঝে একটি সুখবর দিলেন পরীমণি।মা হওয়ার কারণে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন তিনি।

অবশেষে বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী। একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন। এবার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন পরীমণি।সোমবার (২ অক্টোবর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি এই সুখবর ঘোষণা করেন। ছবিতে চিত্রনাট্য হাতে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে ছিলেন পরীমণি। তার পাশে দাঁড়ানো নির্মাতা অনম বিশ্বাস। আর ক্যাপশনে পরীমণি বলেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

শোনা যাচ্ছে, অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই শুটিং শুরু হবে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিরিজটি মুক্তি পাবে। নতুন এই সিরিজে পরীমণির সঙ্গে আরো অভিনয় করবেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশ।

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের