ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

টলিউডে ফের খারাপ খবর! মানসিক অবসাদ বা ডিপ্রেশন থেকে আত্মহত্যার চেষ্টা করলেন পরিণীতা ধারাবাহিকের অভিনেত্রী মৌলি দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের খারাপ খবর! মানসিক অবসাদ বা ডিপ্রেশন থেকে আত্মহত্যার চেষ্টা করলেন পরিণীতা ধারাবাহিকের অভিনেত্রী মৌলি দত্ত। যদিও বিনোদন ইন্ডাস্ট্রিতে ডিপ্রেশন থেকে তারকাদের মৃত্যুর ঘটনা নতুন নয়। দিন কয়েক আগেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে। এবার খারাপ খবর টেলিদুনিয়ায়।

জানা গিয়েছে, কাজের অভাব এবং গভীর অবসাদের জেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌলি দত্ত। তবে ভয়ের কোনও কারণ নেই। সঠিক সময়ে অভিনেত্রীর বন্ধুরা বাড়িতে পৌঁছে তাঁকে উদ্ধার করেছে। এখন বিপন্মুক্ত তিনি। কিন্তু কেন এমন চরম পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেন তিনি? এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে মৌলি জানিয়েছেন, আসলে তাঁর মাথায় অনেকগুলো টাকার EMI-এর বোঝা রয়েছে। কাজও জুটছে না তাঁর। সব মিলিয়ে গভীর অবসাদে ভুগছিলেন তিনি। বর্তমানে যে প্রজেক্টে তিনি কাজ করছেন, সেখানেও তাঁকে নিয়মিত ডাকা হয়না। কলকাতায় টিকে থাকার বেসিক খরচ এবং ফ্ল্যাটের ইএমআই প্রতি মাসে তাঁকেই দিতে হয়। শুধু তাই নয়, কাটোয়ায় তাঁর পরিবারের সমস্ত দায়িত্বও তাঁর কাঁধে।

এদিকে কাজের অভাব। একাধিক জায়গায় কাজের কথা বললেও সব জায়গা থেকেই তাঁকে না শুনতে হয়েছে। তাঁর মতো কোনও চরিত্র নেই বলে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এসব কারণেই চরম পদক্ষেপ নিতে হয়েছিল অভিনেত্রীকে। তবে এর মধ্যে কোনও প্রেমঘটিত কারণ নেই। তিনি ডিপ্রেশনের চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া এক পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। পরবর্তীতে তাঁর বন্ধুবান্ধবরাই ফ্ল্যাটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখন তিনি সুস্থ এবং বাড়ি ফিরেছেন।

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের