গ্রেফতার রাখি সাওয়ান্ত, শার্লিনের এফআইআর-এর ভিত্তিতে চলছে পুলিশের জেরা

মুম্বইয়ের একজন মহিলা মডেলের অভিযোগের ভিত্তিতে অ্যাম্বোলি পুলিশ অভিনেত্রী রাখি সাওয়ান্তকে আটক করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। দিন কয়েক আগেই প্রেমিক আদিল দুররানির সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এমনকী রাখি মুসলিম স্বামীর জন্যে তাঁর নামটাও পরিবর্তন করে ফতিমা রেখেছেন, এদিকে হাসপাতালে রাখির মা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। একের পর এক বিতর্কের কারণের রাখি সবসময়েই সংবাদের শিরোনামে থাকেন। ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে সবসময়েই তিনি খবর তৈরি করেন। এদিন তিনি আবারও বিতর্কের জন্ম দিলেন। বুধবারই রাখির আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন মুম্বই কোর্ট। এবার আম্বলি পুলিশের হেফাজতে নেওয়া হল রাখি সাওয়ান্তকে। শার্লিন চোপড়া সম্প্রতি একটি টুইটের ভিত্তিতে রাখিকে গ্রেফতার করেছে আম্বোলি থানার পুলিশ।

তবে, এএনআই-এর সাম্প্রতিক টুইটে স্পষ্ট করা হয়েছে যে, অভিনেত্রীকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে আটক করেছে। গতবছর শার্লিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন রাখি, কিছু অশালীন মন্তব্যও করেছিলেন। এরপরই রাখির নামে এফআইআর নথিভুক্ত করেন শার্লিন। অভিযোগের প্রতিলিপিতে শার্লিনের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল করেছিলেন রাখি, এমনও অভিযোগ আনেন শার্লিন। এবার সেই মামলাতেই জর্জরিত রাখি।

এএনআই-এর টুইটে লেখা আছে, “মুম্বইয়ের একজন মহিলা মডেলের অভিযোগের ভিত্তিতে অ্যাম্বোলি পুলিশ অভিনেত্রী রাখি সাওয়ান্তকে আটক করেছে। রাখি সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আম্বোলি PS-এ আনা হয়েছে।” এদিন স্বামী আদিল দুররানির সঙ্গে মিলে একটি ডান্স অ্যাকাডেমি উদ্বোধনের কথা ছিল রাখির। কিন্তু তাঁর আগেই বিপাকে অভিনেত্রী। গতবছর অক্টোবরে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে প্রায় দু-দশক পুরোনো ঘটনার জন্য মি-টু’র অভিযোগ এনেছিলেন শার্লিন। পুলিশ তাঁর বয়ানও রের্কড করেছিলেন। এদিন শার্লিনের দেওয়া রাখির গ্রেফতারের খবর হিন্দিতে টুইট করেছিলেন শার্লিন। এই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। কিছু ব্যবহারকারী উল্লেখ করেছেন, “ইতিমধ্যে রাখি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মা গুরুতর অসুস্থ। কিছু মানবতা আছে!!

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়