দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকার বেশি আয় করে রেকর্ড গড়ল ‘পোন্নিয়িন সেলভান ১’

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় ৩১৮ কোটি টাকার ব্যবসা করল ‘পোন্নিয়িন সেলভান ১’(ponniyin selvan)। মনিরত্নম পরিচালিত, ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত এই ঐতিহাসিক ছবি শুরু থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে। শুধু তাই নয় তামিলনাড়ুর প্রথম ছবি হিসেবে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’।

শুক্রবার তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’। বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিনেই দেশে এই ছবির অগ্রিম বুকিং হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এবং বিদেশে প্রথম দিন এই ছবির অগ্রিম বুকিং হয় প্রায় ১০ কোটি টাকা। এইবছর এখনও পর্যন্ত এটি তামিল বক্স অফিসে কোনো ছবির অগ্রিম বুকিংয়ের রেকর্ড। এর আগে কমল হাসান অভিনীত ‘বিক্রম’ ছবির অগ্রিম বুকিং হয়েছিল ১৫ কোটি টাকা।

রেকর্ড অব্যাহত রেখে মুক্তির প্রথম সপ্তাহে প্রায় ৩১৮ কোটি টাকার ব্যবসা করল ‘পোন্নিয়িন সেলভান ১’। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই আয় হয়েছে ১৩০ কোটি টাকা।

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস  পন্নিয়িন সেলভান অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে দক্ষিণ ভারতের ইতিহাসকে কেন্দ্র করে ছবির মূল গল্প আবর্তিত হয়েছে। চোল সাম্রাজ্যের ওঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াইকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন মনিরত্নম। ছবিতে নন্দিনী এবং তাঁর মা মন্দাকিনী দেবী, দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ