দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোল সাম্রাজ্যের টিকে থাকার কাহানী পর্দায়, প্রকাশ্যে টিজার

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মুক্তি পেল মণি রত্নমের পরিচালনায় তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’র টিজার। পরিচালক আগেই কথা দিয়েছিলেন যে এই ছবির টিজার অতি শীঘ্র নিয়ে আসবেন সকলের সামনে। সেইমত ৮ জুলাই চেন্নাইতে হয়ে গেল ছবির টিজার লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, কার্তি, তৃষা ও জয়ম রবি প্রমুখ। 

১০ শতকে চোল সাম্রাজ্যের ক্ষমতায় টিকে থাকার লড়াইকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি। কল্কির তামিল উপন্যাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ছবি। এই ছবিতে দ্বোইত চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। বলা ভালো এই ছবির মাধ্যমেই মণি রত্নমের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন তিনি। প্রকাশ্যে এসেছে রানি নন্দিনী চরিত্রে তাঁর ফার্স্ট লুক। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়লম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি। 

বুধবার প্রকাশ পেয়েছিল মণিরত্নমের পরিচালনায় ‘পুণ্যিয়ানি সেলভান’ ছবিতে রানি নন্দিনী রূপে ঐশ্বর্য রাই বচ্চনের ফার্স্টলুক। ঠিক তারপরের দিনই প্রকাশ্যে এসেছিল চোল রাজকুমারী কুন্ডাবাই এর চরিত্রে তৃষা কৃষ্ণানের ফার্স্টলুক। ছবিতে তিনি সুন্দরা চোজারের কন্যা ও আদিত্য করিকালান এবং অরুলমোঝি বর্মন এর বোন। মণি রত্নম পরিচালিত এই ছবিটি এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। 

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ