‘খতরো কে খিলাড়ি’ সিজন ১২-র বিজেতা হলেন জনপ্রিয় কোরিওগ্রাফার তুষার কালিয়া

যদিও 'খতরন কে খিলাড়ি 12'-এর শেষ পর্বের শুটিং মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে। বিজয়ীর ট্রফির সঙ্গে, ২০ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন তুষার। শুধু তাই নয়, একটি মারুতি সুইফ্ট গাড়িও জিতেছেন তিনি৷

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল, দেশের সবথেকে পপুলার রিয়্যালিটি স্টান্ট শো এবং সবথেকে ভয়ঙ্কর রিয়্যালিটি শো ‘খতরো কে খিলাড়ি’। আর সমস্ত বিপদের সঙ্গে একেবারে দুর্দান্তভাবে লড়াই করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন, জনপ্রিয় বলিউড কোরিওগ্রাফার তুষার কালিয়া। প্রথম থেকেই যিনি এই শোয়ে এক্কেবারে দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়ে এসেছেন। চলতি বছর এই শোয়ের দ্বাদশ মরসুম ছিল, প্রায় ৩ মাস চলার পর অবশেষে গতকাল শেষ হল এই শো৷ প্রতিযোগী তুষার কালিয়া এই শোয়ের বিজয়ী হয়েছেন। এবং প্রথম রানার আপ হয়েছেন ফয়সাল শেখ। গত কয়েকটা সিজন এই শো সঞ্চালনা করছেন রোহিত শেট্টি। এই বছর এই শোটিকে চিত্রায়িত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।

যদিও ‘খতরন কে খিলাড়ি 12’-এর শেষ পর্বের শুটিং মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে। বিজয়ীর ট্রফির সঙ্গে, ২০ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন তুষার। শুধু তাই নয়, একটি মারুতি সুইফ্ট গাড়িও জিতেছেন তিনি৷ ‘খতরন কে খিলাড়ি 12’-এর এই মরসুমের সেরা ৫ প্রতিযোগী ছিলেন, রুবিনা দিলাইক, জান্নাত জুবায়ের, ফয়সাল শেখ, মোহিত মালিক এবং তুষার কালিয়া। গতকাল অর্থাৎ রবিবার ছিল এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। যা সম্প্রচারিত হয়েছে, Colors TV – তে। আর এই শোয়ের সবশেষের চূড়ান্ত কাজটি করেছিলেন তুষার, ফয়সাল এবং মোহিত মালিক। কিন্তু বিজয়ীর মুকুট পেয়েছেন তুষার।

গ্র্যান্ড ফিনালের দিন শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী পূজা হেগড়ে। যাঁরা সঞ্চালক রোহিতের পরবর্তী ছবি সার্কাস-এ একসঙ্গে অভিনয় করছেন। রোহিত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের বিজেতা তুষারের জয়ের কিছু ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “খতরো কে খিলাড়ি 12″এর বিজয়ী হয়েছেন তুষার।” পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তুষার একটি লাল হার্টের ইমোজি দিয়েছেন। ভক্তরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একজন ব্যক্তি লিখেছেন, “সবচেয়ে যোগ্য, অভিনন্দন তুষার কালিয়া।”

তুষার কালিয়া কে?

তুষার কালিয়া একজন ভারতীয় কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং অভিনেতা। তিনি ময়ূরভঞ্জ ছৌ, কালারি এবং সমসাময়িক নৃত্যের ফর্মগুলিতে বিশেষজ্ঞ এবং নৃত্য পরিচালক হিসাবে ঝলক দিখলা জা 6 এবং ঝলক দিখলা জা 7 নৃত্যের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি