হাজার টাকার বিনিময়ে জামিন পেলেন পরীমণি

অবশেষে পরীমণি ও জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার একদিনের মধ্যেই জামিন পেলেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঢাকা বোটক্লাবের সভাপতি তথা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গতকাল রবিবার (২৬ জানুয়ারি) পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার একদিনের মধ্যেই এক হাজার টাকার বিনিময়ে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমণি, আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। অভিনেত্রীর পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করছেন। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণি ও তাঁর ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে এই মামলায় চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল।

একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে মামলায় উপস্থিত থাকতে পারেননি পরিমণি। অন্যদিকে তাঁর পোশাক শিল্পীও আরও সময়ের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা না মঞ্জুর করেন। অবশেষে পরীমণি ও জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার একদিনের মধ্যেই জামিন পেলেন পরীমণি। গতবছর তাঁদের বিরুদ্ধে নাসিরউদ্দিনকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এই মর্মেই প্রতিবেদন দাখিল করেছিলেন নাসির উদ্দিন। তবে এই মামলার আরেক অভিযুক্ত ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের কোনও সত্যতা মেলেনি। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পরে পরীমণি এবং তাঁর ডিজাইনার সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। এরপর তাঁরা ভেতরে বসে অত্যাধিক অ্যালকোহল পান করেন।

এরপর নাসির রাত ১.১৫ মিনিট নাগাদ যখন ক্লাব থেকে যখন চলে যাচ্ছিলেন, তখন পরীমণি তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ডাক দেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এরপর অভিনেত্রী তাঁর অশ্লীল অঙ্গভঙ্গির দ্বারা নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন। শুধু তাই নয়, একটি মদের বোতল বিনামূল্যে তাঁকে পার্সেল করে দেওয়ার জন্যে জোর করেন। কিন্তু নাসির উদ্দিন পরীমণির প্রস্তাবে রাজি না হওয়ায় পরীমণি নাসির উদ্দিনকে গালিগালাজ করেন। এরপর পরীমণির সঙ্গে নাসির উদ্দিনের চরম ঝামেলা বাঁধে। একপর্যায়ে পরীমণি উত্তেজিত হয়ে নাসিরকে সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন চরম আঘাত পান। এই ঘটনায় পরীমণি এবং সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন। পাশাপাশি ক্লাব ভাঙচুর করেন। এই মর্মেই প্রতিবেদন দাখিল করেছিলেন নাসির উদ্দিন। এদিকে ২০২১ সালে নায়িকার বনানীর বাড়ি থেকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। এই ঘটনায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমণি।

 

 

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?