নিন্দুকদের মুখে ছাই ঢেলে হানিমুনে চুটিয়ে রোমান্স তাহসান-রোজার, ছবি ভাইরাল

যদিও তাহসান নিজে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি। কিন্তু তাঁর স্ত্রী রোজা আহমেদ গতকাল ১২ জানুয়ারী বেশকিছু ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেলিব্রিটিদের নানারকম কাণ্ড-কারখানা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যার জন্যে আর সংবাদমাধ্যমের দরকার হয় না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেলিব্রিটিদের সমস্ত খবরাখবর পাওয়া যায়। এই মূহুর্তে শিরোনামে রয়েছে জনপ্রিয় ঢালিউড সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের বিয়ের খবর। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার কমিউনিটি সেন্টারে তাহসান-রোজার আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপরেই তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাহসান খানের নতুন কোনও সম্পর্কের কথা শোনা যায়নি, তার মধ্যেই আচমকা তাহসানের বিয়ের খবরটা ভক্তদেরও রীতিমতো অবাক করেছে।

বিয়ের পরপরই অভিনেতা গায়কের বিয়ে নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনা র ধুম ওঠে। কিন্তু কোনও কিছুকেই তোয়াক্কা না করে গত ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপে উড়ে হয়েছেন তাহসান ও রোজা। এবার সেখান থেকেই একের পর এক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেতা-গায়ক। বোঝাই যাচ্ছে, নিন্দুকদের মুখে ছাই ঢেলে চমৎকার সময় কাটাচ্ছেন তারকা জুটি। সেই সব ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও তাহসান নিজে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি। কিন্তু তাঁর স্ত্রী রোজা আহমেদ গতকাল ১২ জানুয়ারী বেশকিছু ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

সেখানে ভেসে উঠেছে তাহসান-রোজার ভালবাসার ‘মধুর মুহূর্ত’। তাঁদের চোখে-মুখে স্পষ্ট রোম্যান্টিক আবহ। বোঝাই যাচ্ছে, নিন্দুকদের মুখে ছাই দিয়ে চুটিয়ে রোমান্স করছেন তাঁরা। ছবি ও ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, ‘জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক!’ ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। তাঁর পরনে ছিল লাল রঙা স্লিভলেস ক্লাসিক। আর তাহসান গায়ে ছিল গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট। গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন নব দম্পতি।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত