কৃতির সঙ্গে ‘আংটিবদল’ গুঞ্জনের মাঝেই গুরুতর অসুস্থ প্রভাস, সমস্ত শুটিং বাতিল

তার মধ্যেই শোনা গিয়েছে, সম্প্রতি বাহুবলি তারকা অসুস্থ হয়ে পড়েছেন এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহ থেকেই খবরের শিরোনামে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে তাঁর বাগদানের গুঞ্জন, ইতিমধ্যেই গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এদিকে বলিউডে একের পর এক খুশির মরসুম। ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধলেন বলিউডের স্বনামধন্য তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। খুশির রেশ কাটতে না কাটতেই বলিউডের অলিতে-গলিতে কৃতি স্যানন এবং প্রভাসের বাগদানের খবর ঘোরাফেরা করছে। যদিও ‘রাধেশ্যাম’ নায়কের টিম এক কথাটি একেবারেই উড়িয়ে দিয়েছেন। কিন্তু কিছু রটনা যে ঘটনায় পরিণত হতে বেশি সময় নেয় না, তা সিড-কিয়ারার বিয়েতেই প্রমাণিত। কারণ এই জুটি প্রেম থেকে বিয়ে কোনও কিছুতেই মুখ খোলেন নি। এদিকে ‘আদিপুরুষ’-এর সেট থেকেই প্রভাস-কৃতির সম্পর্কের গুঞ্জন প্রতিটি সোশ্যাল মহলে। গুঞ্জন, আগামী সপ্তাহেই মালদ্বীপে আংটি বদল হবে, প্রভাস-কৃতির। কিন্তু তার মধ্যেই শোনা গিয়েছে, সম্প্রতি বাহুবলি তারকা অসুস্থ হয়ে পড়েছেন এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এমনকী প্রভাসের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি তাঁর আসন্ন ছবির শুটিং শিডিউলও বাতিল করেছেন।

রিপোর্ট অনুসারে, গত কয়েকদিন ধরে প্রভাস উচ্চ তাপমাত্রায় অর্থাৎ জ্বরে ভুগছিলেন। এমনকী এই অবস্থায় তাঁকে একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তাই চিকিৎসকরা তারকাকে কিছুদিন বিশ্রাম নেওয়া এবং যথাযথ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনুসারে, অভিনেতা কাজ থেকে কয়েকদিন ছুটি নিয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কাজে ফিরবেন না।

প্রভাস ও কৃতি স্যাননের বাগদানের গুঞ্জন

এদিকে, মলদ্বীপে শীঘ্রই কৃতি শ্যাননের সঙ্গে প্রভাসের বাগদানের গুঞ্জন ব্যপক ছড়িয়ে পড়েছে। তাঁদের বাগদানের গুজব ওঠে একজন চলচ্চিত্র সমালোচকের টুইটের ভিত্তিতে। কিন্তু গতকাল, একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস এবং কৃতি শুধুই বন্ধু। কাহিনীর মধ্যে কোন সত্য নেই এবং এটি কারও কল্পনার একটি চিত্র।” কাজের ফ্রন্টে, প্রভাসের আগামী ছবি প্রশান্ত নীলের সালার, যেখানে তাঁর সহ-অভিনেতা শ্রুতি হাসান, যা এই বছর মুক্তি পেতে চলেছে। এছাড়াও তাঁর পাইপলাইনে রয়েছে, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির সঙ্গে প্যান-ইন্ডিয়ান নাগ অশ্বিনের প্রজেক্ট কে।অন্যদিকে সইফ আলি খান এবং কৃতি স্যাননের সঙ্গে ওম রাউতের আদিপুরুষও ২০২৩ সালের জুনে মুক্তি পেতে চলেছে৷

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?