‘এটি একটি দেশের জন্যে বিশেষ কৃতিত্ব’, টিম ‘RRR’-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

কটি খুব বিশেষ কৃতিত্ব! অভিনন্দন @mmkeeravaani প্রেম রক্ষিত, কালা ভৈরব, চন্দ্রবোস, @রাহুলসিপলিগঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএস রাজামৌলির মুকুটে নয়া পালক। গত বছর মার্চ মাসে গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘RRR’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তেলেগু সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই দক্ষিণী চলচ্চিত্র গোটাবিশ্বের বক্সঅফিসে রাজত্ব করেছে। আয় করেছে প্রায় কয়েক হাজার কোটি টাকা। ছবিটির প্রশংসায় একেবারে পঞ্চমুখ বিদেশের তাবড় তাবড় সব তারকারা। এবার সবকিছু অতিক্রম করে গেল, ‘RRR’-এর গান ‘নাটু নাটু’, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সেরা গানের শিরোপা জিতে নিয়েছে ‘নাটু নাটু’। রাহুল সিপিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’ রীতিমতো টেক্কা দিয়েছে লেডি গাগা এবং টেলর সুইফ্টের গায়কদেরও।

যে বিভাগে মনোনীত হয়েছে, সে বিভাগে আরও মনোনীত ছিল, টেলর সুইফ্টের কন্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কন্ঠে ‘টপ গান’: ম্যাভরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’,’ব্ল্যাক প্যান্থারের ‘লিফ্ট মি আপ’ গানটিও। কিন্তু সবাইকে হারিয়ে দিয়ে সর্বশেষ জনপ্রিয়তা পেয়েছে MM কিরাভানির সুরে রাহুল সিপিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া, ‘নাটু নাটু’। এদিন অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠে সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী বলেন, “এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ। আমি আমার স্ত্রীর সঙ্গে এই উত্তেজনা ভাগ করে নিতে পেরে খুব খুশি।” প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছে ‘আরআরআর’। কিন্তু সেরা গানের বাজিমাত করল ‘RRR’।

এছাড়াও অস্কার কমিটির সদস্যরাও এই ছবি দেখাতে পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করার পরে রীতিমতো ইতিহাস তৈরি করেছে ‘RRR’। ভারতের সম্মান আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চলচ্চিত্রটির গান RRR গোল্ডেন গ্লোব পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘RRR’-এর গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি RRR-এর দুর্দান্ত জয়ের পর টুইটে লিখেছেন, “একটি খুব বিশেষ কৃতিত্ব! অভিনন্দন @mmkeeravaani প্রেম রক্ষিত, কালা ভৈরব, চন্দ্রবোস, @রাহুলসিপলিগঞ্জ। আমি @ssrajamouli কেও অভিনন্দন জানাই, @tarak9999, @AlwaysRamCharan, এবং @RRRMovie-এর পুরো দল। এই মর্যাদাপূর্ণ সম্মান প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে।” এছাড়াও অভিনেতা রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় ‘আরআরআর’-এর জনপ্রিয় ‘নাটু নাটু’ গানে কণ্ঠ দিয়ে গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও শাহরুখ খান, এসএস রাজামৌলি এবং ‘RRR’-এর টিমের প্রশংসা করে তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে এসএস রাজামৌলি এসআরকে-এর ‘পাঠান’ ট্রেলারের প্রশংসা করে একটি টুইটে লিখেছিলেন, “ট্রেলরটি দুর্দান্ত দেখাচ্ছে। রাজা ফিরে আসে!!! অনেক ভালবাসা @iamsrk. পাঠানের পুরো টিমের জন্য শুভকামনা।” এরপর ছবির নির্মাতা তাঁর টুইটের জবাবে বলেন, “স্যার এইমাত্র ঘুম থেকে উঠলেন। গোল্ডেন গ্লোবে আপনার জয়ী হয়েছেন, ভারতকে গর্বিত করেছেন!!” এর আগে, শাহরুখ ‘RRR’ অভিনেতা রাম চরণকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন, “আপনাকে অনেক ধন্যবাদ আমার মেগা পাওয়ার স্টার।” ‘নাটু নাটু’ কোরিওগ্রাফ করেছেন প্রেম রক্ষিত। এম এম কিরাভানি ছিলেন সঙ্গীত পরিচালক এবং গানটির কথা লিখেছেন চন্দ্রবোস।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি