‘নাটু নাটু’ গানের তালে দুর্দান্ত নাচ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের, মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিওটিতে প্রতিক্রিয়া লেখেন, প্রাণবন্ত এবং আরাধ্য দলের প্রচেষ্টা।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ব্লকবাস্টার দক্ষিণী চলচ্চিত্র ‘RRR’- এর জনপ্রিয়তা গোটা বিশ্বে রাজ করছে। রীতিমতো বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে ছবির ‘নাটু নাটু’-গানটি। ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব, হলিউড ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড-সহ একাধিক আন্তর্জাতিক খেতাব উঠেছে ‘RRR’ – এর মুকুটে। রীতিমতো বৈদ্যুতিক মাধ্যম থেকে সমাজমাধ্যম সবেতেই ‘নাটু নাটু’-পরিসর আজ চৌগুন। ইতিমধ্যেই পাকিস্তানেও এই গানের সহিত পারফরম্যান্স করছেন অভিনেত্রীরা। এদিকে এশিয়ার একমাত্র মৌলিক গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘RRR’। এছাড়াও অস্কারেও সেরা মৌলিক গান হিসেবে নমিনেশন পেয়েছে RRR।

সুতরাং এসএস রাজামৌলির গোটা টিম এখন আনন্দের সহিত সপ্তম সাগরে ভাসছে। এছাড়াও গানটি সারাবিশ্ব জুড়ে মানুষের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। এই গানের অভিনীত রামচরণ এবং জুনিয়র এনটিআর- এর করা ঐতিহাসিক হুকস্টেপ আজ গোটা পৃথিবীতে ছেয়ে গিয়েছে। প্রতি মুহূর্তে অনুরাগী রা গানটিকে পুনরায় তৈরি করছে৷ সম্প্রতি এই গানটিতে দুর্দান্ত রিল ভিডিও বানিয়ে চমকে দিলেন কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বোকে। তিনি দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীদের সঙ্গে অসাধারণ নেচে একেবারে অবাক করে দিলেন, গানটির জনপ্রিয়তা শতগুন বাড়িয়ে দিলেন। তাঁর এহেন সুন্দর নাচের প্রশংসা করতে সোশ্যাল মিডিয়ায় ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভিডিওর শুরুতে, কুর্তা পরা দুই মহিলা কোরিয়ান কর্মচারীকে হুক স্টেপ করতে দেখা গেল। তারপরে দূতাবাসের লনে তাঁদের সঙ্গে আরও যোগ দেন রাষ্ট্রদূত ও দু’জন কর্মী।

এরপর ভিডিওটি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই, দূতাবাসের দুই কর্মচারীকে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর মতো পোশাক পরা অবস্থায় দেখা যায়। ক্লিপটির শেষাংশে, দূতাবাসের পুরো কর্মীরা নাটু নাটু গানের সঙ্গে নেচে শেষ করেন। ক্লিপটির ক্যাপশনে ছিল, “আপনি কি নাটুকে চেনেন? আমরা আপনার সঙ্গে কোরিয়ান দূতাবাসের নাটু নাটু নাচের কভার শেয়ার করতে পেরে আনন্দিত।” ভিডিওটি শেয়ার করার পরেই তিন লাখের বেশি ভিউজ এবং নয় হাজার লাইক সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিওটিতে প্রতিক্রিয়া লেখেন, প্রাণবন্ত এবং আরাধ্য দলের প্রচেষ্টা।” কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “এত সুন্দর… যে কেউ এটিতে নাচার জন্যে প্রলুব্ধ হবে!!” কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্তব্যে বলেছেন, “অসাধারণ!”

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির