ঈদের আনন্দে মাতলেন বন্দীরা, কারাগারে গিটার হাতে গান গাইলেন নোবেল

কী কাণ্ড! কারাগারে বসে বন্দীদের গান শোনালেন মাইনুল আহসান নোবেল। মুগ্ধ হয়ে শুনলেন কারা পুলিশ-সহ বন্দীরা। এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কী কাণ্ড! কারাগারে বসে বন্দীদের গান শোনালেন মাইনুল আহসান নোবেল। মুগ্ধ হয়ে শুনলেন কারা পুলিশ-সহ বন্দীরা। এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। জি বাংলার জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকে উঠে আসে নোবেল তাঁর সুরেলা কন্ঠের মাধ্যমে গোটা তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছেন। এই শোয়ের মাধ্যমে দুই বাংলাতেই পরিচিতি গড়ে উঠেছিল তাঁর। অল্প সময়েই তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সুনামের থেকেও দুর্নাম বেশ তাঁর। কখনও মদ খেয়ে বৌকে অত্যাচারের জন্যে শিরোনাম হয়েছেন তিনি, আবার কখনও মদ খেয়ে স্টেজে উঠে ভাঙচুর চালিয়েছেন, আবার কখনও অগ্রিম পারিশ্রমিক নিয়েও গাইতে যান নি তিনি, এমনটা একাধিক অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে।

এ নিয়ে বেশ কয়েকবার হাজতবাসও হয়েছে তাঁর। আবার জামিনে মুক্তিও পেয়ে গিয়েছেন তিনি। যাই হোক, বর্তমানে তিনি আবারও জেলবন্দী। গত ১৯ মে গভীর রাতে ঢাকার ডেমরা থানা পুলিশ বিতর্কিত নোবেলকে আবারও গ্রেফতার করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি নিজের বাড়িতে সাতমাস ধরে এক তরুণীকে আটকে রেখে তাঁর উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছেন। এ ঘটনায় গত ২০ মে দুপুরে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি। এবার সেই কারাগারের ভিতরেই আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন নোবেল। আসলে যত অপরাধই করুক না কেন, নিজের শৈল্পিক সত্ত্বা এখনও তাঁর মধ্যে জাগ্রত রয়েছে।

শনিবার (৭ জুন) বাংলাদশ জুড়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। সেই কারণেই গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ কারাগারে বন্দীশালার মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গিটার হাতে সঙ্গীত পরিবেশন করেছেন নোবেল। কারাবন্দীদের জন্য গান গেয়ে বেঁধে থাকার আশা দেখিয়েছেন তাঁদের। পবিত্র ঈদ যে সবার জন্যে, সেটিই বুঝিয়েছেন তিনি। এদিন তিনি ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’-সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেছেন। তাঁর সুরেলা কণ্ঠে বন্দীরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এখন সবাই চান কারাগারে পরিশুদ্ধ হয়ে আবারও গানের জগতে ফিরে আসুক নোবেল।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের