রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ারও ১০০ মিলিয়নের কাছাকাছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স সংখ্যা, আর অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নানাভাবে সক্রিয় থাকার চেষ্টা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকা অকাল্পনিক কিছু নয়, কিন্তু সেই ফলোয়ার্স যদি রাতারাতি গায়েব হয়ে যায়, তা চিন্তার বিষয়। বেশ কয়েক দিন ধরেই হাই-প্রোফাইল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিতে ফলোয়ার সংখ্যা কমছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের ঝড় উঠেছে। সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার থেকে সাধারণ ক্রিয়েটর, সকলেই কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের হাজার হাজার, লক্ষ লক্ষ ফলোয়ার হারানোর কথা জানিয়েছেন। আর এই সপ্তাহের শুরু থেকেই এটা দৃশ্যমান।

হঠাৎ করেই দেখা যায়, ইনস্টাগ্রাম থেকে উধাও বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কাইলি জেনার, সেলেনা গোমেজ, টেলর সুইফট, বিয়ন্সে, আরিয়ানা গ্রান্ডে এবং জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের ফলোয়ার্স। এই সম্পর্কিত কিছু স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। কিন্তু হঠাৎ তারকাদের প্রোফাইল থেকে এমন ফলোয়ার্স কমে যাওয়ার কারণ কী? তাহলে কী ‘শুদ্ধি অভিযান চলছে ইনস্টাগ্রাম জুড়ে?’ যদিও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মস এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। বিরাট কোহলি ইনস্টাগ্রামে প্রায় ২০০ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ারও ১০০ মিলিয়নের কাছাকাছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স সংখ্যা, আর অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নানাভাবে সক্রিয় থাকার চেষ্টা করেন। এমন মুহূর্তে অভিনেত্রীর ফলোয়ার্স গায়েব নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

শিল্প পর্যবেক্ষকরা জানাচ্ছেন, এই পতন তারকাদের প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা উন্নত করার জন্যে হতে পারে। কিন্তু সেলিব্রিটিদের প্রোফাইলে যেহেতু অনেক ফলোয়ার্স রয়েছে, তাই এই ধরনের ফলোয়ার্সের পতন তাঁদের আর্থিকভাবেও ক্ষতি করবে। অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার হারিয়েছে, অন্যদিকে ছোট ক্রিয়েটরদের ফলোয়ার সংখ্যা দুই থেকে পাঁচ শতাংশ কমেছে। কিছু ক্রিয়েটর উদ্বেগ প্রকাশ করেছেন যে, স্বয়ংক্রিয় মডারেশন কার্যক্রমের সময় কিছু ক্রিয়েটরদের অ্যাকাউন্ট মুছে গিয়েছে, কারো ভিউজ কম আসছে। স্প্যাম-বিরোধী অভিযানের কারণে তারকারা এমন সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের