‘বিগবস ১৬’-এর বিজয়ের পথে এগিয়ে প্রিয়াঙ্কা-শিব ঠাকরে, জানুন তাঁদের পরিচয়

বিগ বস ১৬-এর ফাইনালিস্টরা হলেন, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা। রবিবারই দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর গ্র্যান্ড ফিনালে। প্রথম থেকেই যে শোয়ের সঞ্চালনার দায়িত্বে দিয়েছেন সুপারস্টার সলমন খান। প্রতিবারের মতো এবারেও বিগ বস ১৬-এর ফাইনালিস্ট কে হবেন, তা নিয়েই জেরবার নেটপাড়া। সোশ্যাল মিডিয়ার প্রবণতা অনুসারে শোয়ের অন্যতম দাপুটে প্রতিযোগী প্রিয়াঙ্কা চাহার চৌধুরীই হবেন বিগবসের বিজেতা। গতবছর অক্টোবরে ধুমধাম করে বিগ বসের ১৬ তম মরসুম শুরু হয়েছিল। বিগ বস ১৬-এর ফাইনালিস্টরা হলেন, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। যদিও বর্তমানে, সোশ্যাল আলোচনায় রয়েছেন প্রিয়াঙ্কা এবং শিব ঠাকরে। তাঁদেরকেই সম্ভাব্য বিজয়ী বলে মনে করছেন সাইবারবাসীরা। রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা ভোটে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং শিব তাঁর ঠিক পিছনেই রয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে শালিন এবং অর্চনা সহ প্রতিযোগীদের দুর্দান্ত নৃত্যের পারফরম্যান্স দেখা যাবে।

বিগ বসের সর্বশেষ পর্বে, চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি শোতে উপস্থিত ছিলেন, যেখানে তিনি প্রতিযোগীদের দিয়ে বিভিন্ন সাহসী কাজ করিয়েছিলেন। যাতে সমস্ত কাজ সম্পন্ন করে বিজয়ী হন শালিন। তখনই রোহিত শেঠি তাঁকে খতরন কে খিলাড়ির প্রস্তাব দিয়েছিলেন। কিন্ত শালিন প্রত্যাখ্যান করেছিলেন রোহিতের প্রস্তাব। যা বাড়ির বাকি সদস্যদের জন্যে মোটেও ভাল ছিলনা। অর্চনা গৌতম তাঁকে কয়েকটি কটূক্তি করে বলেছিলেন যে, তিনি চলচ্চিত্র নির্মাতাকে অসম্মান করেছেন। অন্যদিকে শালিন ভানোটের প্রাক্তন স্ত্রী ডালজিৎ কৌর শালিনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেন, শালিনই বিগ বস 16 জিতবেন। তিনি ইনস্টাগ্রামে গিয়ে তাঁর ভক্তদের তাঁকে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমি ভক্তদের কাছে আবেদন করতে চাই, শালিনকে অনুগ্রহ করে ভোট দিন, তিনি তাঁর পরিবার এবং স্বাচ্ছন্দ্য থেকে দূরে থাকেন এবং এই বাড়ির ভিতরে বেঁচে থাকা চ্যালেঞ্জিং। তাই, আমি শালিনকে অনেক অনেক শুভকামনা জানাতে চাই, দয়া করে তাকে ভোট দিন, আর মাত্র দুই দিন বাকি, আমার পক্ষ থেকে পাঁচজন প্রতিযোগীকে অনেক অনেক শুভেচ্ছা, আপনারা সবাই অসাধারণ কাজ করেছেন।’

বিগ বস 16 এর ফাইনালিস্ট শিব ঠাকরের সম্পর্কে, তিনি এর আগে বিগ বস মারাঠি 2-এর বিজয়ী ছিলেন। এমটিভি রোডিজ রাইজিং-এ অংশগ্রহণের পর শিব প্রথম লাইমলাইটে আসেন। শোতে, তিনি রণবিজয়ের দলে ছিলেন৷ ৩৩ বছর বয়সী অমরাবতীর বাসিন্দা। তিনি নিজের শহরে একটি নাচের স্টুডিওর মালিক।

প্রিয়াঙ্কা চাহার চৌধুরী সম্পর্কে, রাজস্থানের জয়পুরের প্রিয়াঙ্কা প্রথম থেকেই বিগ বসের জমি ধরে রাখার লড়াই করে গিয়েছেন নিজের মতো করে। প্রিয়াঙ্কার সঙ্গে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কার হুবহু মিল। তাঁর বাবা-মায়ের দেওয়া নামটি পরী। কিন্তু গ্ল্যামার জগতে আসার পরেই তিনি তাঁর নাম বদল করে নেন। পড়াশোনার ফাঁকে মডেলিং করাও শুরু করেন। মূল পর্বের সিনেমা না হলেও তাঁর কাছে যৌনতা কেন্দ্রিক ছবির প্রস্তাব এসেছিল। কিছু কিছু দুষ্টু সিনেমার ওয়েব সিরিজেও তিনি মুখ দেখিয়েছিলেন। যদিও এই ছবিগুলিতে অভিনয়ের পরেও তাঁর কেরিয়ারের মোড় ঘোরেনি। এরপর লতিফ টু লাদেন, ক্যান্ডি টুইস্ট একাধিক ছবিতে অভিনয়ের পরেও তাঁর কপাল খোলেনি। এরপর ছোটপর্দায় পা রাখেন তিনি। ২০১৯ সালের কালার্স টিভির গঠবন্ধন, উড়রিয়া নামের একাধিক সিরিয়াল তাঁকে পরিচিতি দেয়। এবার দেখা পালা বিগ বস ১৬-এর মুকুট তাঁর মাথায় ওঠে কিনা।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু