টলিপাড়ার নতুন জুটি প্রসেনজিত-মিথিলা, গুঞ্জন নাকি সত্যি?

প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিতে জুটি বাঁধতে চলেছেন রফিয়াত রশিদ মিথিলা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খুব শীঘ্রই টলিপাড়ায় ঝড় তুলতে চলেছে শৌভিক কুন্ডুর নতুন ছবি ‘আয় খুকু আয়’। জিৎ প্রযোজিত এই ছবি বাবা মেয়ের সম্পর্কের গল্প বলবে।  সোমবার থেকে শুরু হল এই ছবির শুটিং। আর এর মাঝেই শোনা যাচ্ছে ছবিতে নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিতে জুটি বাঁধতে চলেছেন রফিয়াত রশিদ মিথিলা।  সঙ্গে থাকবেন ইন্ডাস্ট্রির এক ঝাঁক তাবড় অভিনেতা অভিনেত্রী। তালিকায় থাকছেন সোহিনী সেন গুপ্ত। দিতিপ্রিয়া রায় , বুদ্ধদেব ভট্টাচার্য, শংকর দেবনাথ, রাহুল দেব বোস সহ আরও অনেকে। শুধু তাই নয় ছবির সঙ্গীত পরিচালনা করছেন সুরকার রণজয় ভট্টাচার্য। 

স্বল্প পরিসরেই নাকি বুম্বাদার সঙ্গে পর্দায় দেখা যাবে সৃজিত ঘরনীকে। এই ছবিতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে প্রসেনজিতকে। প্রস্থেটিক মেকআপে বিভিন্ন বয়সকে ছুঁয়ে যাবেন প্রসেনজিত।  আর সেই লুক ফুটিয়ে তুলবেন টলিপাড়ার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। 

জানা যাচ্ছে, এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে বিখ্যাত গান ‘আয় খুকু আ’য় শোনা যাবে তবে তা নতুনভাবে। এই সময়ের মত করে গানটি বাঁধবেন রণজয়। সম্ভবত গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লোগো। আর সেখানেই দেখা যাচ্ছে এক অদ্ভুত কারুকার্য। বিয়ের সূক্ষ্ম কারুকার্যে সেজেছে ছবির প্রথম লোগো। মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে ‘সুইজারল্যান্ড’-র পর এবার আরও এক সম্পর্কের গল্পই দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। যেখান থাকবে একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া ও তারপর বিয়ে। শুধু তাই নয় শহরের বদলে বরং মফস্বলের বাবা মেয়ের কাহিনি শোনাবে এই ছবি। আর তাই শহরতলি ও গ্রামীণ এলাকাকেই বেছে নেওয়া হবে ছবির শুটিংয়ের জন্যে। 

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল