চিরঘুমের দেশে ‘হাসির রাজা’ উত্তম দাস, শোকপ্রকাশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বিখ্যাত কমেডিয়ান উত্তম দাস। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বিখ্যাত কমেডিয়ান উত্তম দাস। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি একজন কৌতুকশিল্পী হয়ে তো বটেই, একই সঙ্গে উপস্থাপকের ভূমিকাতেও মঞ্চ মাতিয়ে রেখেছেন। কৌতুকশিল্পীর পাশাপাশি তিনি একজন জনপ্রিয় উপস্থাপকও ছিলেন। আশির দশকে টেপ-রেকর্ডিং এর যুগেও মঞ্চ মাতিয়ে রাখতে উত্তম দাসের ছিল জুড়ি মেলা ভার। সেই যুগে তাঁর কন্ঠ শোনেননি, এমন মানুষ খুব কমই আছে। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘উত্তম দাস ছিলেন এমন একজন মানুষ, যিনি মঞ্চে উঠলেই জাদু সৃষ্টি করতেন। তিনি ছিলেন সত্যিকারের একজন প্রতিভা। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাঁর কাজ ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।’ মঞ্চে একবার উঠলে উত্তম দাসের থেকে কেউ চোখ ফেরাতে পারতেন না। মজার মজার কথাবার্তা, ভালবাসা দিয়ে দর্শকদের বিনোদন দিতেন তিনি। তাঁর উপস্থাপনা, কন্ঠ, বাচন ভঙ্গি, সবটাই দর্শকদের মন জয় করে নিত। নিখাদ হাস্যরসই তাঁর শিল্পের মূল উপজীব্য ছিল। কয়েক দশক তিনি টলিউড ইন্ডাস্ট্রি তে রাজ করেছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতেও কৌতুকশিল্পী হিসেবে অভিনয় করেছেন। কয়েক দশক ধরে তিনি কৌতুক শিল্প সমৃদ্ধ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি। একই রয়ে গিয়েছে। মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তাঁর ক্যাসেটও প্রকাশ পেয়েছে। তার মধ্যে অন্যতম ‘হাসির মালপোয়া’, ‘হাসির হেডলাইট’। তিনি খড়দার বাসিন্দা ছিলেন। অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন। এবং কৌতুক শিল্পে যথেষ্ট নাম কামিয়ে নিয়েছিলেন। সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন। তাঁর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার