বক্সঅফিসে সুনামি! ৩ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটি আয় ‘পুষ্পা 2’-এর

৬০০ কোটি টাকা অতিক্রম করেছে। যা ভারতীয় চলচ্চিত্রের সবথেকে সফলতম ছবি হয়ে উঠেছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি ভারতে তিন দিনে ৩৮৩ কোটি টাকা আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা 2’-এর ঝড়ে বক্সঅফিস এক্কেবারে তোলপাড়। মুক্তির প্রথমদিন থেকেই ‘পুষ্পা 2’-এর উন্মাদনা এক্কেবারে দাবানলের মতো গ্রাস করছে বক্সঅফিস। ২০২১ সালে পুষ্পা: দ্য রাইজ-এর সফলতার পর থেকেই ভক্তরা অপেক্ষা করে ছিলেন পুষ্পা 2-এর জন্যে। অবশেষে গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা 2’। মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং ৫৫ কোটি টাকা ছাড়িয়েছিল। আর মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্সঅফিস তছনছ করে দিয়েছে এ ছবি। গতকাল ছবির দ্বিতীয় দিনে ছবির আয় ছিল ৪০০ কোটি। যা কিনা বিনোদন দুনিয়ার গত কয়েক বছরের সর্বাধিক আয়। এমনকী একাধিক ছবির বক্সঅফিস রেকর্ডকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই ছবির মাত্র দু দিনের বক্সঅফিস কালেকশন।

আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল কাস্টের অধীন, এই ছবি রবিবার বিশ্বব্যাপী ৬০০ কোটির আয় পেরিয়েছে। মাত্র তিন দিনে ছবিটি বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা অতিক্রম করেছে। যা ভারতীয় চলচ্চিত্রের সবথেকে সফলতম ছবি হয়ে উঠেছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি ভারতে তিন দিনে ৩৮৩ কোটি টাকা আয় করেছে। শনিবার, ছবিটি ভারতে প্রায় ১১৫.৫৮ কোটি টাকা আয় করেছে, যা শুক্রবারের সংগ্রহকে অতিক্রম করে গিয়েছে। সুতরাং ছবিটি এই মূহুর্তে মোট ৩৮৩.৭ কোটি টাকা আয় করেছে। তবে হিন্দি সংস্করণেই ছবি বেশি আয় করছে। এখনও পর্যন্ত হিন্দিতে ৭৩.৯, তারপরে তেলুগুতে ৩১.৫ কোটি এবং তামিলে ৭.৫ কোটি টাকা আয় করেছে। 

শুক্রবার পুষ্পা ২, ৯৩.৮ কোটি টাকা আয় করেছিল। এখন একজন বাণিজ্য বিশ্লেষক জানাচ্ছেন, ছবিটি মাত্র ৩ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে। যা এসএস রাজামৌলির আরআরআর, শাহরুখের জওয়ানের বক্সঅফিস কালেকশন ছাড়িয়ে গিয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, ছবিটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি টাকা আয় করেছে। এছাড়া পুষ্পা 2 এখনও পর্যন্ত আল্লু অর্জুনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে। পুষ্পা 2, ২০২১ সালের ব্লকবাস্টার পুষ্প: দ্য রাইজ-এর একটি সিক্যুয়েল, যখ সুকুমার দ্বারা পরিচালিত।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!