‘পাঠান’, ‘গদর 2’-এর রেকর্ড গুঁড়িয়ে মুক্তির ১১তম দিনে ৫৫ কোটির ব্যবসা ‘পুষ্পা-২’-এর

পুষ্পা'র প্রিকুয়্যালে প্রায় ৫৫০ কোটি টাকা আয় হয়েছিল। আর পুষ্পা 2 মুক্তির আগেই ১০০ কোটি তুলে ফেলেছিল। গোটা বিশ্বব্যাপী পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে 'পুষ্পা 2'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার আল্লু অর্জুনের ক্রেজে ‘পুষ্পা 2’ দেখতে প্রেক্ষাগৃহে সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের ভিড়ে ঠাসা। এমনকী আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়েও একটুও মাথাব্যাথা নেই ভক্তদের। উল্টে ‘পুষ্পা 2’-এর ক্রেজে গোটা বিশ্ব বোল্ড-আউট। গত ৫ ডিসেম্বর ছবিটির মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘পূষ্পা 2’। ২০২১ সালের পুষ্পা দ্য রাইজের সিক্যুয়াল হল পুষ্পা দ্য রুল। করোনা মহামারির সময় থেকেই পুষ্পা ক্রেজে মেতেছে গোটা দেশ। পুষ্পা’র প্রিকুয়্যালে প্রায় ৫৫০ কোটি টাকা আয় হয়েছিল। আর পুষ্পা 2 মুক্তির আগেই ১০০ কোটি তুলে ফেলেছিল। গোটা বিশ্বব্যাপী পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা 2’। আর সব ভাষাতেই ছবি ব্যাপক আয় করছে। বক্স অফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে ‘পুষ্পা 2’। এই অ্যাকশনধর্মী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না, এবং ফাহাদ ফাসিল। চন্দনকাঠ পাচারে জড়িত পুষ্পা রাজ, তাঁকে ধরতেই মরিয়া ফাহিদ ফাসিল।

যিনি ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন। ছবির গানগুলিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এবার জেনে নেওয়া যাক, মুক্তির ১০ দিন পরে পুষ্পা 2-এর বক্সঅফিস আয় কত হল? ‘পুষ্পা 2: দ্য রুল’, গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়েছে ছবিটির। গতকাল ১৫ ডিসেম্বর ‘পুষ্পা 2’-এর হিন্দি সংস্করণ বিপুল অর্থ উপার্জন করেছে। ১১ তম দিনে প্রেক্ষাগৃহে ছবিটির আয় সকল ব্লকবাস্টার চলচ্চিত্রকে পেছনে ফেলে দিয়েছে। ছবিটি দ্বিতীয় রবিবার সর্বোচ্চ আয়ের রেকর্ড তৈরি করেছে এবং তৃতীয় বৃহত্তম হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে। শুক্রবার হিন্দিতে ছবিটি আয় করেছিল ২৭.৫০ কোটি টাকা। শনিবার বিশাল লাফ দিয়ে ৪৬ কোটি টাকা সংগ্রহ করেছে ‘পুষ্পা 2’। ‘পুষ্পা 2’, বক্সঅফিসে দ্বিতীয় রবিবারও ভার আয় করেছে।

প্রাথমিক অনুমান বলছে যে, ফিল্মটি ১১ তম দিনে প্রায় ৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে, মাত্র ৩ টি চলচ্চিত্র রয়েছে যা প্রথম দিনে ৫৫ কোটি টাকার বেশি আয় করেছে। এই ছবিগুলি সুপারস্টার শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘পুষ্পা 2′ নিজেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত, পুষ্পা 2’-এর হিন্দি সংস্করণে আয় দাঁড়িয়েছে ৫৬২ কোটি টাকা। যা ‘গদর 2’, ‘পাঠান’ এবং ‘বাহুবলী 2’-এর থেকেও বেশি। আল্লু অর্জুনের ছবি যে গতিতে এগিয়ে চলেছে, তাতে মনে হচ্ছে শীঘ্রই এটি সবচেয়ে লাভজনক হিন্দি ছবি হয়ে উঠতে প্রস্তুত। ‘পুষ্পা 2’ হিন্দিতে যে সর্বকালের রেকর্ড তৈরি করেছে। এদিকে দিন কয়েক আগেই ‘পুষ্পা 2’ -এর প্রিমিয়ারে একজন মহিলা মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। যদিও ১ ঘন্টা জেল খেটে জামিনে মুক্তি পান তিনি।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!