প্রসেনজিৎ-কে জড়িয়ে ধরে ছবি রচনার, নস্টালজিক হয়ে পড়লেন ভক্তরা

সম্প্রতি বিজয়া দশমী উপলক্ষ্যে প্রসেনজিৎ তাঁর বাড়িতে একটি দশমীর গেটটুগেদারের আয়োজন করেছিলেন। যেখানে টলিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ছিলেন রচনাও। সেই সব ছবি একটি ভিডিও কোলাজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বুম্বা দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। এককালে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা বাদে টলিউডের আরেক জনপ্রিয় জুটি ছিলেন বুম্বা দা এবং রচনা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে জুটি বেঁধে তাঁরা প্রায় ৩৫ টির মতো ছবি করেছেন। তাঁরা আজও টলিউডের প্রাণ। তবে সময়ের ব্যবধানে রচনা বন্দ্যোপাধ্যায় এখন টলিউডের প্রাক্তন অভিনেত্রী। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন টলিউডের গোটা ইন্ডাস্ট্রি। একটু সময় রচনা-প্রসেনজিৎ-এর সম্পর্ক নিয়েও কম কেচ্ছা হয়নি। কিন্তু রচনার মনে আক্ষেপ কেন বুম্বা দা তাঁর দিকে একটু তাকালো না। সে যাই হোক, এখন বিতর্কে গিয়ে কাজ নেই। তাঁদের ছবিগুলির মধ্যে রয়েছে একাই একশো, চাওয়া পাওয়া, অন্যায় অত্যাচার, ত্যাগ,… লিস্টটা বেশ লম্বা। ওড়িষা থেকে এসে খুব অল্পদিনেই টলিউডের নিজেকে প্রতিষ্ঠা করেছেন রচনা বন্দোপাধ্যায়।

সম্প্রতি বিজয়া দশমী উপলক্ষ্যে প্রসেনজিৎ তাঁর বাড়িতে একটি দশমীর গেটটুগেদারের আয়োজন করেছিলেন। যেখানে টলিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ছিলেন রচনাও। সেই সব ছবি একটি ভিডিও কোলাজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বুম্বা দা। সেখানে এক ঝলকে রচনাকে দেখা যায়, বাংলা ইন্ডাস্ট্রিকে জড়িয়ে ধরে ছবি তুলতে। অবশ্য এই ছবিটি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামেও শেয়ার করেন। যেখানে লেখেন, ‘সব থেকে ড্যাশিং, হ্যান্ডসাম, চার্মিং হিরো। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। তুমি সত্যিই প্রমাণ করে দিলে যে জীবন শুরুই হয় ৫০ এর পর থেকে। খুব ভালো থেকো ইশ্বর মঙ্গল করুন।’

এদিন প্রসেনজিতের সঙ্গে আরও ছিলেন যিশু সেনগুপ্ত এবং শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ। সবার সঙ্গেই ছবি তোলেন রচনা। অমৃতা চট্টোপাধ্যায়ের সঙ্গেও এদিন ছবি তোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কোঅর্ড সেট পরে এসেছিলেন। সবুজের উপর সাদা প্রিন্টের পোশাকে ঝলমলে দেখাচ্ছিল অভিনেত্রীকে। এদিন মিমি চক্রবর্তী এবং যিশুর সঙ্গেও পোজ দিয়েছিলেন রচনা। যিশু এদিন কালো পঞ্জাবি পাজামা পরেছিলেন। অন্যদিকে মিমি চক্রবর্তীর পরনে ছিল গোলাপি টপ এবং রিপড জিন্স। এছাড়াও চমকে ভরে ছিল এদিন অনুষ্ঠানের আসর। কোয়েল মল্লিকও এদিন ছাই রঙের একটি শাড়ি পরে এসেছিলেন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন