রাহুলের মৃত্যুর বিচার চেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম, দায়ের প্রথম এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। এই ঘটনায় সত্য উদঘাটনের দাবিতে ক্রমশ জোরদার হচ্ছে প্রতিবাদ, সরব হচ্ছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। সেই আবহেই একের পর এক বৈঠক, আইনি পদক্ষেপ এবং পথে নামার সিদ্ধান্ত নিচ্ছে আর্টিস্ট ফোরাম ও সংশ্লিষ্ট সংগঠনগুলি।

শুক্রবার রাতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে টলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতা ও কলাকুশলী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী এবং পায়েল দে-সহ আরও অনেকে। বৈঠকে রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ওঠে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দুপুরে সংগঠনের সদস্যরা রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী-সহ আরও অনেকে। উল্লেখযোগ্যভাবে, রাহুলের মৃত্যুর পাঁচ দিন পর এই প্রথম এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন: যৌন নির্যাতন মামলায় মালয়ালম পরিচালককে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

অন্যদিকে, একইদিনে বিকেল চারটায় টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ শীর্ষক একটি মিছিলের ডাক দেয় নাগরিক সমাজ। এই মিছিলে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা থেকেই শিল্পী ও কলাকুশলীরা মিছিল করে স্টুডিওর দিকে যাবেন। প্রিয়াঙ্কা সরকারও এই মিছিলে অংশ নিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে এই প্রতিবাদ কর্মসূচিতে কোনও রাজনৈতিক রং না দেওয়ার আবেদন জানিয়েছেন শিল্পীমহলের একাংশ।

উল্লেখ্য, গত রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের বয়ানে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। কেউ দাবি করেছেন, দীর্ঘক্ষণ জলে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়, আবার কেউ বলেছেন সহ-অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। শুটিং ইউনিটের বক্তব্য ও ভিডিও ফুটেজের মধ্যেও অমিল পাওয়া গিয়েছে। ফলে গোটা ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সত্য উদঘাটনের দাবিতে শিল্পী মহল এখন সরব।

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের