রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার বড় পদক্ষেপ। অভিনেতার মৃত্যুর কারণ খুঁজে বের করতে এবার ওড়িশা পুলিশকে তদন্তের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের (PMO)।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার বড় পদক্ষেপ। অভিনেতার মৃত্যুর কারণ খুঁজে বের করতে এবার ওড়িশা পুলিশকে তদন্তের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের (PMO)। তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গত মার্চে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে দিঘায় তালসারির সমুদ্রে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করা হয়। জল থেকে তুলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। অনেক আগে ই মৃত্যু হয়েছে অভিনেতার। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অস্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর। জল খেয়েই মারা গিয়েছেন তিনি। কিন্তু তা মানতে নারাজ রাহুলের স্ত্রী ও সহকর্মীরা। তাঁরা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুলেছেন। এই নিয়ে তালসারি ও কলকাতা দুই জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

যেহেতু তালসারি সমুদ্র সৈকত ওড়িশা সীমানার মধ্যে পড়ে, সেই কারণে ওড়িশা পুলিশ হস্তক্ষেপ করেছে। এবার অভিনেতার রহস্যজনক মৃত্যুর নেপথ্যে থাকা আসল কারণ খুঁজে বের করার জন্যে ওড়িশা প্রশাসনকে চিঠি পাঠিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিল PMO তথা প্রধানমন্ত্রীর কার্যালয়। মাস দুয়েক কেটে গেলেও আজও রাহুলের মৃত্যুর রহস্যভেদ হয়নি। অভিযোগ, সেটে অভিনেতা ও কলাকুশলীদের জন্যে সুরক্ষাবিধি নূন্যতম তোয়াক্কা করা হয় না। কোনও রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করার ফলেই রাহুলের মৃত্যু হয়েছে। এ নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে টলিউডের স্টুডিওপাড়া।  কোমর বেঁধে ময়দানে নেমেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল সরাসরি এই বিষয়ে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। ঘটনাটির তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন তিনি। এরপরেই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। চিঠিতে ওড়িশার মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরকে পাঠানো চিঠিতে AICWA বলেছে, ‘রাহুলের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার সেটে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন এবং অবহেলার অভিযোগ উঠেছে। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং প্রযোজনার সঙ্গে যুক্ত অন্য সকল ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আউটডোরে শুটিংয়ের জন্য সাধারণত অনুমতিপত্র সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং লাইফগার্ড, প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনার মতো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজন হয়। এই নিয়মকানুনগুলো দুর্ঘটনা প্রতিরোধ করতে এবং শুটিং চলাকালীন কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। এই ধরনের নিয়মকানুন মেনে না চলার কারণেই রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। রাহুলের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক, যাতে অন্য কোনও প্রতিষ্ঠান ভবিষ্যতে বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না করে শুটিং কার্যক্রম পুনরায় শুরু করতে না পারে।’ এরপরেই PMO ওড়িশা সরকারকে বিষয়টি দেখার জন্যে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই বালেশ্বর পুলিশকে তদন্তের শুরু করেছে। এদিকে গত মে মাসে, রাহুলের মৃত্যু নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠার পর লীনা গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগ করেছেন। জুলাই মাসে তাঁর কার্যকাল শেষ হওয়ার কথা ছিল। এআইসিডব্লিউএ কর্তৃপক্ষকে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়- সহ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং প্রযোজনার সঙ্গে যুক্ত অন্য সকল ব্যক্তির ভূমিকা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য অনুরোধ করেছে।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী