কীভাবে মৃত্যু হল পর্দার ‘খলনায়ক’ মুকুল দেবের? মুখ খুললেন ভাই রাহুল

আজ বিকেল ৫টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতেই। দয়া করে সকলে আমাদের সঙ্গে যোগ দিন।" মুকুল দেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন পর্দার খলনায়ক মুকুল দেব। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিংহ- সহ একাধিক তারকা মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুক্রবার রাতে দিল্লিতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন মুকুল দেব। অভিনেতার মৃত্যুর পর মুকুল দেবের ভাই অভিনেতা রাহুল দেব প্রথম বিবৃতি জারি করেছেন। যদিও এখনও পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি। এমনকী অভিনেতা ভাইও তাঁর মৃত্যুর কারণ জানাননি। তবে অভিনেতা বিন্দু দারা সিংহ জানিয়েছেন, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। ৮-১০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত রাতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে।

শনিবার, রাহুল দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের শেষকৃত্যের বিস্তারিত তথ্য শেয়ার করে লিখেছেন যে, “আমাদের ভাই মুকুল দেব গত রাতে নয়াদিল্লিতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার মেয়ে সিয়া দেবকে রেখে গিয়েছেন। মুকুলকে আমাদের দুই ভাই বোন রেশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওঁকে মনে করবে। আজ বিকেল ৫টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতেই। দয়া করে সকলে আমাদের সঙ্গে যোগ দিন।” মুকুল দেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী। তিনি মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু, ভাই, একজন শিল্পী যার উষ্ণতা এবং আবেগ অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি, আমার থেকে খুবই ছোট তিনি। তার পরিবার এবং এই ক্ষতির জন্য শোকাহত সকলের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করছি। মিস করছি মেরি জান। আবার দেখা না হওয়া পর্যন্ত, ওম শান্তি।” বেশিরভাগ চলচ্চিত্রেই মুকুল দেব খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তাই হিন্দি বানোদন মহলে বেশ পরিচিত মুখ মুকুল দেবের।

তিনি ‘ঘরওয়ালি উপরেওয়ালি’ , কাশিশ, ‘ইশহ…ফির কোই হ্যায়’, ‘কুমকুম –এক পেয়ারা সা বন্ধন’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সরদার, ‘আর… রাজকুমার’, এবং ‘জয় হো’-এর মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ঠ প্রশংসা পেয়েছেন। তাই তাঁর মৃত্যুতে শোক অনুতপ্ত বলিউড। মুকুল ১৯৯৬ সালে বিজয় পান্ডের ভূমিকায় অভিনয় করে টেলিভিশনে তাঁর অভিনয় জীবন শুরু করেন। তবে তিনি কেবল হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকেই নয়, কয়েকটি বাংলা, মালায়ালাম, কন্নড় এবং তেলেগু ছবিতেও অভিনয় করেছিলেন। মুকুল অজয় ​​দেবগণ এবং মৃণাল ঠাকুর অভিনীত ‘সন অফ সর্দার ২’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তনের জন্যও প্রস্তুত ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন বিজয় কুমার অরোরা এবং মূল ছবির প্রায় ১২ বছর পর।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের