শুভশ্রীর জায়গায় জয়া, সৃজিতের ছবি থেকে বাদ পড়ার কারণ জানালেন রাজ ঘরণী

গত মাসের শেষেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন নায়িকা। চলতি মাসের গোড়ার দিকেই পরিচালক জানান শুভশ্রীর বদলে ছবিতে অভিনয় করবেন জয়া আহসান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের পুজো রিলিজ ‘দশম অবতার’। ছবিতে অভিনয় করছেন একঝাঁক টলিউড সেলিব্রিটি। আছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, জয়া আহসান, রূপল ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যীশু সেনগুপ্ত-সহ আরও তিন তারকা। একেবারে তারকার ছড়াছড়ি। কিন্তু জানেন কী, প্রথমে জয়া আহসানের জায়গায় এই ছবিতে অভিনয়ের কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। কিন্তু তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবি থেকে বাদ পড়েছেন। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘দশম অবতার’-এর লোগো। আজ থেকেই শুরু হল ছবির এই শ্যুটিং। কিন্তু প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজের সুযোগ পেয়েও তা হারালেন।

গত মাসের শেষেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন নায়িকা। চলতি মাসের গোড়ার দিকেই পরিচালক জানান শুভশ্রীর বদলে ছবিতে অভিনয় করবেন জয়া আহসান। তবে কি সৃজিত তাঁকে সরিয়ে দিলেন নাকি অভিনেত্রী নিজেই সরে দাঁড়ালেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পরিণীতা’ নিজেই জানালেন আসল সত্যিটা। আসলে প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে অভিনয়ের জন্য আত্মবিশ্বাসী ছিলেন না অভিনেত্রী। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’।

তবে একটুকুও আফসোস নেই অভিনেত্রীর। দশম অবতারে মৈত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী। কিন্তু এখন সেই জায়গায় অভিনয় করবেন জয়া আহসান। যদিও আজকাল অন্তঃসত্ত্বা অবস্থাতেই অভিনয় করছেন অভিনেত্রীরা। আলিয়া ভাট ভেঙেছেন সেই রীতি। রাহাকে গর্ভে নিয়েই ‘দ্য হার্ট অফ স্টোন’-এর মতো হলিউড ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন আলিয়া, শুভশ্রীও বেশ সাহসী কিন্তু এক্ষেত্রে আত্মবিশ্বাস তাঁকে বাধা দিয়ে দিল।

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের