অনুমতি ছাড়া আর ব্যবহার করা যাবে না রজনীকান্তের নাম-ছবি-কন্ঠ, ফৌজদারি সতর্কতা জারি

রজনীকান্ত একজন কিংবদন্তি সেলিব্রিটি মর্যাদা বহন করেন, তাই তাঁর ব্যক্তিত্ব, নাম, ভয়েস, ইমেজ ইত্যাদি বাণিজ্যিক ব্যবহারের উপর কিছু নিয়ন্ত্রণ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতাদের কণ্ঠ, ব্যক্তিত্ব নকল করার বিষয়টি আজকাল মাত্রাতিরিক্ত বেড়েছে। যার ফলে তাঁদের কন্ঠ নকল করে অনেক বেআইনি কাজ করাও আজকাল জলভাত হয়ে গিয়েছে অপরাধীদের। কিংবদন্তিদের গলার ভয়েস নকল করে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠান মুহূর্তেই সফলতা অর্জন করছে, এমনকি বিভিন্ন নামজাদা শিল্পীরাও অভিনেতাদের কন্ঠ নকল করে সহজেই নিজেদের পেশায় দুর্দান্ত সাফল্য অর্জন করছেন। কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি, অভিনেতাদের অনুমতি ছাড়া কখনই তাঁদের ব্যক্তিত্ব, ভয়েস নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়।  এক্ষেত্রে মেগাস্টার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের কন্ঠ বেশি ভাইরাল হয় নেটমাধ্যমে, তাঁদের নকল করার সংখ্যাই বেশি। কারণ বলিউডে এই দুই তারকার ভক্তসংখ্যা অগুন্তি। তবে এক্ষেত্রে শাহরুখ কোনও স্টেপ না নিলেও গতবছরেই আইনি পদক্ষেপ নিয়েছেন বিগ বি। তাঁর নাম-ছবি-কন্ঠ ব্যবহার করার আগে এবার থেকে আইনের অনুমতি নিতে হবে। অভিনেতার দাবি, তাঁর কণ্ঠ নকল করে অনেকেই বেআইনি কাজ করছে। সেই কারণেই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার এই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

তিনিও একটি কাল্ট স্ট্যাটাস উপভোগ করেন, বিশেষ করে দক্ষিণে। সম্প্রতি অভিনেতার আইনজীবী এস এলাম্বরথী জানিয়েছেন, এবার থেকে রজনীকান্তের নাম, ছবি, ভয়েস এবং তাঁর অন্যান্য স্বতন্ত্র উপাদানগুলি ব্যবহার করার আগে আইনের অনুমতি নিতে হবে। সম্প্রতি অভিনেতার পরামর্শে তাঁর আইনজীবী, অভিনেতার নাম, ছবি, ব্যক্তিত্ব, কন্ঠের ব্যবহারের মাধ্যমে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেওয়ানী এবং ফৌজদারি কার্যক্রমের অধীনে সতর্কতা জারি করেছেন। অভিনেতার আইনজীবীর তরফ থেকে একটি পাবলিক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, রজনীকান্ত একজন কিংবদন্তি সেলিব্রিটি মর্যাদা বহন করেন, তাই তাঁর ব্যক্তিত্ব, নাম, ভয়েস, ইমেজ ইত্যাদি বাণিজ্যিক ব্যবহারের উপর কিছু নিয়ন্ত্রণ রয়েছে। বেশ কয়েকটি প্ল্যাটফর্ম এবং পণ্য নির্মাতারা রজনীকান্তের নাম, ভয়েস, ফটোগ্রাফ, ক্যারিকেচার ইমেজ, শৈল্পিক চিত্রের অপব্যবহার করছে। জনগণের মধ্যে জনপ্রিয়তা তৈরি করতে, এবং তাঁদের পণ্য বিক্রয় করার জন্যে অভিনেতার ছবি ব্যবহার করছেন। তাই এবার থেকে রজনীকান্তের নাম, ছবি, ভয়েস ইত্যাদির অননুমোদিত ব্যবহার করলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতে পারে। 

রজনীকান্তের জন্য কাজের সামনে

রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল পরিচালক সিরুথাইশিবের অন্নততে। বর্তমানে তিনি নেলসন দিলীপকুমারের জেলের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বিশাল বাজেটে ছবিটি নির্মাণ করেছে সান পিকচার্স। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন মালায়ালাম সুপারস্টার মোহনলাল। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার শিবরাজকুমারকেও। সুনীল, তামান্না, বিজয়কান, বসন্ত রবি এবং রাম্যা কৃষ্ণান এই ছবির অংশ হবেন। সান পিকচার্স দ্বারা প্রযোজিত, জেলার এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়