রাখিবন্ধন: জনপ্রিয় সঙ্গীতশিল্পী ভাই-বোনের সম্পর্কের কিছু গোপন তথ্য জেনে নিন

জেনে নিন, ভারতের সঙ্গীত জগতের জনপ্রিয় ভাই-বোনের জুটির কথা, যাঁরা সবসময় লাইমলাইটে না থাকলেও, বা ভাইয়ের কাছে না থাকতে পারলেও এই দিন ব্যস্ত ভাই বা বোনের উদ্দেশ্যে হৃদয় উজাড় করে ভালবাসা জানায়৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার গোটা দেশজুড়ে রাখি বন্ধন উৎসব। এই উৎসবের মূল বৈশিষ্ট্য, পৃথিবীর সবথেকে মিষ্টি জুটি ভাইয়ের হাতে বোনের রাখি পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা। এই উৎসব দেশের প্রতিটা ভাই-বোনের হৃদয়ে একটি বিশেষ অবস্থান রাখে। এদিন আমজনতা থেকে সেলিব্রিটি সবাই এই উৎসবে সামিল হন। জেনে নিন, ভারতের সঙ্গীত জগতের জনপ্রিয় ভাই-বোনের জুটির কথা, যাঁরা সবসময় লাইমলাইটে না থাকলেও, বা ভাইয়ের কাছে না থাকতে পারলেও এই দিন ব্যস্ত ভাই বা বোনের উদ্দেশ্যে হৃদয় উজাড় করে ভালবাসা জানায়৷

গায়ক সোনু নিগম এবং তাঁর দুই বোন মীনাল এবং তিশা নিগম

সোনু

‘আমার দুই বোনই খুব মেধাবী। মীনাল একজন স্বাধীনচেতা নারী, যিনি এই মুহূর্তে যোগ-ব্যায়াম শেখান এবং আধ্যাত্মিক কনসার্টে অভিনয় করেন। খুব চমৎকার একজন শিল্পী। আমরা একে অপরের খুব কাছাকাছি এবং সবসময় একে অপরের পাশে দাঁড়াই। তাদের সঙ্গে আমার সংযোগ সম্পূর্ণ অপরিবর্তিত। আমরা শৈশব থেকেই রাখিবন্ধন উৎসব পালন করি এবং আমি এই বছরও আমার বোনদের সঙ্গে এই উৎসব উদযাপন করব।

গায়ক শান এবং সাগরিকা মুখার্জি

শান

আমাদের মধ্যে অদ্ভুত বোঝা পড়া রয়েছে। আমরা বিভিন্ন দিকে ভিন্ন হতে পারি, কিন্তু মনের দিক দিয়ে আমাদের খুব মিল। আমাদের বন্ধন কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। সঙ্গীত আমাদের একটি শক্তিশালী সংযোগ। আমরা একই বাদ্যযন্ত্রের বাজাতে শিখেছি। আমাদের, মৌলিক নান্দনিকতা একই। আমরা একসঙ্গে গাইতে শিখেছি। ছোটবেলার অনেক স্মৃতি আজও আমাদের মুখে হাসি ফোটায়। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমাদের বেড়ে ওঠার অনেক মিষ্টি স্মৃতি বর্তমান। আমার দিদি আমার প্রাণ’, গায়ক বলেছেন।

গায়িকা পলক ও পলাশ (সুরকার)

পলক

রাখিবন্ধন আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রীতি। এদিন আমাদের সব কাজিন পলাশের জন্য রাখি পাঠায় এবং আমি সেগুলি ওই হাতে বেঁধে দিই। আমি যতক্ষণ না কাজুর ডাব্বা দিচ্ছি, ততক্ষণ পলাশ আমার হাতে রাখি বাঁধতে দেয় না। আমার জীবনে আমার ভাই একটি আশীর্বাদ। ভাই-বোনের সম্পর্ক সবচেয়ে সুন্দর বন্ধন। এটি শর্তহীন এবং অনন্য। আমার ভাইয়ের সঙ্গে আমার বন্ধন দিন দিন মজবুত হচ্ছে। আমরা যখন ছোট থেকে ঝগড়া করি। এখনও করি। আমি গর্বিত যে পলাশ বড় হয়ে ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ হয়েছে।’

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস