মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাখি, অন্তিমযাত্রায় স্ত্রীকে আগলে রাখলেন আদিল

খ্রিস্টান রীতি মেনেই জয়া সাওয়ান্তের অন্তিম সংস্করণ হয়। এদিন সাদা সালোযার-কামিজে দেখা মিলল নায়িকার। সঙ্গে স্বামী আদিলের বেশভূষাও ছিল সাদা শার্ট-প্যান্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের অন্তিমসংস্কারে কেঁদে ভাসাচ্ছে রাখি। একেবারে গুরুজনের মতো সদ্য বিবাহিতা স্ত্রীকে আগলে রাখলেন আদিল দুররানি। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে হার মানেন রাখির মা জয়া সাওয়ান্ত। শনিবার রাত ৯ টা নাগাদ মারা যান রাখির মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত তিনি, পরে ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাখির পরিবার। ক্যামেরার সামনেই অঝোরে বইছে রাখির চোখের জল। হাউ হাউ করে কাঁদছেন বলিউডের ড্রামা কুইন।

যদিও তাঁর এহেন কান্না নিয়েও শুরু হয়েছে নেটমহলে আলোচনা-সমালোচনা। শনিবার রাতে কুপার হাসপাতালেই শায়িত রাখা হয়েছিল রাখির মাকে। রবিবার বিকেলে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রাখি। এদিন সকাল সকাল স্বামী আদিলের সঙ্গে মায়ের মরদেহ আনতে যান অভিনেত্রী। খ্রিস্টান রীতি মেনেই জয়া সাওয়ান্তের অন্তিম সংস্করণ হয়। এদিন সাদা সালোযার-কামিজে দেখা মিলল নায়িকার। সঙ্গে স্বামী আদিলের বেশভূষাও ছিল সাদা শার্ট-প্যান্টে। রাখির মায়ের শেষকৃত্যে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রশ্মি দেশাইও। তিনিই পাপারাজ্জিদের ক্যামেরা বন্ধ করে রাখিকে একা থাকতে দেওয়ার অনুরোধ করেন। শেষ যাত্রায় সারাক্ষণ মা’কে আগলে ছিলেন রাখি। আর শোকস্তব্ধ রাখিকে আগলে রাখলেন আদিল।

গত দু-সপ্তাহেরও বেশি সময় ধরে মুম্বইয়ে ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন রাখির মা। জানা গিয়েছিল, তিনি শেষ পর্যায়ে রয়েছেন। তাঁর মস্তিষ্ক, ফুসফুস এবং লিভারে সব জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। অবশেষে শনিবার রাত ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়া দেবী। মা’lকে হারানোর পর আনুষ্ঠানিক বিবৃতিতে রাখি বলেন, ‘আজ আমার মাথার উপর থেকে মায়ের হাতটা সরে গেল। আর আমার কাছে কিছুই রইল না। লাভ ইউ মা। আপনাকে ছাড়া কিছুই আর নেই, এবার কে আমার ডাকে সারা দেবে? কে আমাকে আলিঙ্গন করে বুকে টেনে নেবে? এবার আমি কী করব? মিস ইউ আই’।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়