অবশেষে গ্রেফতার রাখি সাওয়ান্তের স্বামী আদিল, নেপথ্যে পরকীয়া-মারধর-চুরির অভিযোগ

এটি কোনও নাটক নয়। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে মারধর করেছে, আমার টাকা চুরি করেছে, এমনকী সে কোরানে হাত দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই বলিউডের ড্রামা কুইন তিনি। সর্বদা খবরে থাকতেই ভালবাসেন তিনি। হ্যাঁ কথা হচ্ছে রাখি সাওয়ান্তকে নিয়ে। দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। মায়ের অসুস্থতার মাঝেই প্রকাশ্যে আসে তাঁর বিয়ের খবর, দীর্ঘদিনের প্রেমিক আদিল দুররানির সঙ্গে আইনি বিয়ে সেরেছেন রাখি। প্রথমে আদিল বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এমনকী আদিলের জন্যে রাখি নিজের নাম পরবর্তন করে ফতিমাও রাখেন। রাখির মায়ের শেষকৃত্যেও বউয়ের হাত ধরে অংশগ্রহণ করতে দেখা যায় আদিলকে। কিন্তু এর মধ্যেই কী এমন হল, ইতিমধ্যেই আদিলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন রাখি। পুলিশের কাছে তাঁর নামে অভিযোগও দায়ের করেছেন রাখি।

সোনা চুরির অভিযোগে, পরকীয়ার অভিযোগ, মারধরের অভিযোগ, খ্যাতি অর্জনের জন্যে রাখিকে বিয়ে করার অভিযোগ-সহ একাধিক কারণে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। অবশেষে মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিশ রাখি সাওয়ান্তের স্বামী আদিলকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। সোমবার, অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে, আদিল গত বছর বিগ বস মারাঠিতে অংশ নেওয়ার সময় তাঁর তহবিল অপব্যবহার করছেন এবং তিনি আদিলকে তাঁর অসুস্থ মা জয়া সাওয়ান্তের দেখাশোনা করতে বললেও তা করেননি। যিনি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পরে ২৯ শে জানুয়ারী মারা গিয়েছেন। রাখির অভিযোগ, তাঁর মায়ের মৃত্যুর জন্য আদিল দায়ী কারণ তিনি তাঁর অস্ত্রোপচারের জন্য সময়মতো অর্থ প্রদান করতে পারেননি। সব টাকা আদিলের কাছে ছিল।

মঙ্গলবার আদিলের গ্রেপ্তারের পর রাখি বলেছেন যে, “এটি কোনও নাটক নয়। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে মারধর করেছে, আমার টাকা চুরি করেছে, এমনকী সে কোরানে হাত দিয়েছে।” তিনি বলেছিলেন, তিনি পুলিশের কাছে সমস্ত প্রমাণ জমা দিয়েছেন। গত সপ্তাহে, রাখি মিডিয়ার কাছেও আরও জানিয়েছিলেন যে, আদিলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিকে সোমবার একটি পাপারাজ্জো অ্যাকাউন্টে রাখি ও আদিলকে বন্ধুদের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, আদিলকে রাখি খাইয়ে দিচ্ছে। তবে পাপারাজ্জি ভিডিওতে রাখি মন্তব্য করে লিখেছিলেন যে, “হ্যাঁ, তিনি ক্ষমা চাইতে এসেছিলেন কিন্তু আমি তাঁকে কখনই ক্ষমা করব না।” 

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র