ফের বিপাকে রকুল প্রীত সিং, মাদক মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ

সেই মামলাতেই নাম জড়িয়েছিল রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং 'বাহুবলী' খ্যাত রানা দাগ্গুবতীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড দিয়ে একের পর এক ঝড় বয়ে চলেছে। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় ফের ডাক পড়ল অভিনেত্রী রকুল প্রীত সিং-এর। তাঁকে ডেকে পাঠালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এই মামলায় শুক্রবারই রকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ২০১৭ সালে হায়দ্রাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। তখন থেকেই আইনি খাড়া ঝুলে রয়েছে রকুলের মাথার উপর।

এমনকী আরও জানা যায়, এজেন্সি, এর আগে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একাধিক তারকাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন, ঘটনাচক্রে রকুলের পাশাপাশি তাঁদের নামও জড়িয়েছিল। গত বছর এই মামলায় হায়দ্রাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হয়েছিল রকুলকে। তখন তাঁর সহকর্মী অভিনেতা রানা দাগ্গুবাতিসহ আরও ১০ জন ছিলেন। উল্লেখ্য, ২০১৭-তে সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরও দুই জনের কাছ থেকে ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছিলেন শুল্ক দফতর। সেই মামলাতেই নাম জড়িয়েছিল রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং ‘বাহুবলী’ খ্যাত রানা দাগ্গুবতীর। এই মামলাতেই গত বছর সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এছাড়া তাঁর সঙ্গে জড়িয়ে আছেন, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) বিধায়ক পাইলট রোহিত রেড্ডিও। তাঁকেও পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মাত্র তিন দিন আগে, মিস্টার রেড্ডির জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। পূর্বে এই মামলার বিষয়ে টাইস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একজন ইডি আধিকারিক জানিয়েছিলেন, ‘এই মামলা সংক্রান্ত তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ দ্বারা প্রায় ১২ টি মামলা দায়ের করা হয়েছিল। যার মধ্যে ১১টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। মোট ৮ জনের নামে চার্জশিট জমা পড়েছে। সবাই নিচুতলার মাদক সরবরাহকারী। তবে তদন্তে একাধিক দক্ষিণী তারকার নাম উঠে এলেও কোনও প্রমাণ না মেলায় তাঁদের এখনও গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র সাক্ষী হিসেবেই রাখা হয়েছে।’

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের