মকর সংক্রান্তিতে মায়ের সঙ্গে দোসা বানাতে ব্যস্ত রামচরণ, ছবি পোস্ট স্ত্রীর

শুধু তাই নয়, এদিন রামচরণ স্ত্রী উপাসনার পরিবারও মেয়ের শ্বশুরবাড়িতে যোগ দিয়েছিলেন। রবিবার অভিনেতার স্ত্রী তাঁর ইনস্টাগ্রামে মকর সংক্রান্তি পালনের একাধিক ছবি শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামচরণ, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার। মেগাস্টার চিরঞ্জীবির একমাত্র পুত্র রামচরণ। ২০২৩ সালটা অভিনেতার জীবনের সেরা বছর ছিল বলাই যায়, কারণ ২০২৩ সালে বিয়ের ১০ বছর পর বাবা হয়েছেন রামচরণ। সঙ্গে ‘RRR’ এর জন্যে অস্কার মনোনীত হয়েছে ছবির গান ‘নাটু নাটু’, এতগুলো ভাল খবরে মুড়ে ছিলেন অভিনেতা ২০২৩ সালে। যাই হোক, তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘গেম চেঞ্জার’ ছবিতে। যেখানে তিনি অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে জুটি বাঁধছেন। যাই হোক, আগামিকাল পৌষ সংক্রান্তি। হিন্দুদের একটি বিশেষ উৎসব।

আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই নিজেদের মতো করে পালন করবেন এই উৎসব। আর মকর সংক্রান্তি উপলক্ষে গতকাল সকাল থেকেই কোণিডেলা পরিবারে চলেছিল খুশির উৎসব। রামচরণ এবং তাঁর পরিবার মকর সংক্রান্তি উদযাপনের জন্য পুনরায় একত্রিত হয়েছিলেন তাঁদের বেঙ্গালুরু বাসভবনে। শুধু তাই নয়, এদিন রামচরণ স্ত্রী উপাসনার পরিবারও মেয়ের শ্বশুরবাড়িতে যোগ দিয়েছিলেন। রবিবার অভিনেতার স্ত্রী তাঁর ইনস্টাগ্রামে মকর সংক্রান্তি পালনের একাধিক ছবি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম স্টোরিতে। যার একটিতে রামচরণকে তাঁর মা সুরেখার সঙ্গে দোসা বানাতে দেখা যায়। ক্যাপশনে, তিনি তাঁর শাশুড়ি সুরেখাকে ছেলেকে ভাল প্রশিক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শাশুড়িকে ‘রকস্টার’ বলেছেন উপাসনা।

একটি ছবিতে সুরেখাকে রাম চরণ এবং উপাসনার নবজাতক কন্যা ক্লিন কারা কোনিদেলাকে ধরে থাকতেও দেখা গিয়েছে। উপাসনার পোস্ট করা ভিডিওতে, নব-দম্পতি বরুণ তেজ এবং লাবণ্য ত্রিপাঠীকেও উৎসবের অংশ হিসেবে লাড্ডু তৈরি করতে দেখা গিয়েছে। যারা রামচরণের তুতো ভাই এবং ভাইয়ের বউ। বরুণ তেজ এবং লাবণ্য ত্রিপাঠি ১ নভেম্বর তাসকানিতে বিয়ে করেন। এদিকে, উপাসনা তাঁদের পরিবারের অনুষ্ঠানে বিশাল সংক্রান্তি উদযাপনের একাধিক ভিডিও শেয়ার করেছেন। পোস্টে ‘মেগা ফিস্ট’-এর জন্য বিভিন্ন খাবার এবং রান্নার দৃশ্যও ভিডিওতে ফুটে উঠেছে

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ