অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, ফের রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের

জানা গিয়েছে, স্থানীয় তেলেগু দেশম পার্টি (TDP) নেতা রামালিঙ্গম, যিনি মন্ডল পরিষদের সচিব, তাঁর অভিযোগের ভিত্তিতেই মাদ্দিপাদু থানায় রাম গোপাল ভার্মার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে বলিউড চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে তথা রাজ্যের মন্ত্রী নারা লোকেশ এবং পুত্রবধূ ব্রাহ্মণীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় তেলেগু দেশম পার্টি (TDP) নেতা রামালিঙ্গম, যিনি মন্ডল পরিষদের সচিব, তাঁর অভিযোগের ভিত্তিতেই মাদ্দিপাদু থানায় রাম গোপাল ভার্মার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গত বছর সোশ্যাল মিডিয়ায় রাম গোপাল ভার্মা, চন্দ্রবাবু নাইডু এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কিছু বিতর্কিত পোস্ট করেছিলেন, তাঁর ভিত্তিতেই রাম গোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিচালক কে আইটি আইনে অভিযুক্ত করেছে, এবং তদন্ত শুরু করেছে।

রাম গোপাল ভার্মা, জনপ্রিয়ভাবে আরজিভি নামে পরিচিত, গতবছর তিনি তাঁর ছবি ‘ভিউহাম’-এর প্রচারের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টগুলি করেছিলেন। গত বছরের শেষের দিকে তথা অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ২০০৯ সালের হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তীতে ওয়াইএসআর কংগ্রেস পার্টি গঠনের ঘটনার উপর ভিত্তি করে ছবিটি বুনেছিলেন রামগোপাল। এছাড়াও রাম গোপাল ভার্মার YSR কংগ্রেস পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁকে প্রায়শই চন্দ্রবাবু নাইডুর সমালোচনা করতে দেখা যায়। পূর্বে, তিনি ‘Laxmi NTR’ নামে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন, যেটি টিডিপির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাও (এনটিআর) এবং তাঁর স্ত্রী লক্ষ্মী পার্বতীর মধ্যে সম্পর্ক এবং বিবাহের কাহিন ঘিরে তৈরি হয়েছিল।

পাশাপাশি ছবিতে ১৯৯৫ সালের রাজনৈতিক মহলে চন্দ্রবাবু নাইডুর কতটা দাপট ছিল, সেই বিষয়টিও দেখানো হয়েছিল। যার ফলে এনটিআর ক্ষমতাচ্যুত হয়েছিল এবং নাইডু মুখ্যমন্ত্রী হন। এই নিয়েও বিতর্কে জড়িয়ে ছিলেন রাম গোপা। এর আগে রাম গোপাল ভার্মা চন্দ্রবাবু নাইডু, লোকেশ এবং অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণ সম্পর্কেও একাধিক সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। যিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। তবে শুধু রামগোপাল ভার্মা নয়, অতীতে অবমাননাকর মন্তব্যের জন্য অসংখ্য YSRCP নেতা ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছিল। রাম গোপাল বলিউড সিনেমা রঙ্গীলা, কোম্পানি এবং সত্যের মতো একাধিক চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!