বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশের অভিনয়, ছবির বিশাল আয়োজন এবং পৌরাণিক কাহিনির উপস্থাপনা দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ আগ্রহ। তিন সপ্তাহ পেরিয়েও ছবির দাপট অব্যাহত। এবার নজর ১০০০ কোটির মাইলফলকের দিকে।

তবে ২১তম দিনে ছবির ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। বুধবার দেশের বাজারে ছবিটির নিট আয় ৯.৬০ কোটি টাকা। মঙ্গলবারের ১৭.৫০ কোটি টাকার তুলনায় আয় কমেছে ৪৫.১ শতাংশ। সব মিলিয়ে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৯৮২.৫৫ কোটি টাকা। অর্থাৎ ১০০০ কোটির গণ্ডি পেরোতে এখনও প্রয়োজন ১৭.৪৫ কোটি টাকা। বুধবার সারা দেশে মোট ১৫,৭০০টি প্রদর্শনী হয়েছে। ভাষাভিত্তিক আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। এই ভাষায় আয় হয়েছে ৬.৭৫ কোটি টাকা। মালয়ালম সংস্করণ থেকে এসেছে ১.১০ কোটি, কন্নড় থেকে ৭৫ লক্ষ, তামিল থেকে ৭০ লক্ষ এবং তেলুগু থেকে ৩০ লক্ষ টাকা। মুক্তির প্রথম আট দিনে ছবিটির নিট আয় ছিল ৫৬৪.৬০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় হয়েছে ২৯৯.১৫ কোটি। তৃতীয় সপ্তাহের প্রথম ছ’দিনে এসেছে আরও ১১৮.৮০ কোটি টাকা।

আরও পড়ুনঃ ৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

দেশের বাজারে ছবিটির মোট আয় ১১৭৩.৬০ কোটি টাকা। বিদেশের বাজারের আয় যোগ করে বিশ্বজুড়ে মোট আয় দাঁড়িয়েছে ১৭৫৫.৬০ কোটি টাকা। নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে ও লারা দত্ত অভিনয় করেছেন।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত