রণবীর কাপুর-সাই পল্লবীদের ‘রামায়ণ’ তৈরির খরচ বেড়ে ৪ হাজার কোটি !

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ নিঃসন্দেহে ভারতের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে। কিছুদিন আগে জানা গিয়েছিল এই রামায়ণ ১৬০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হচ্ছে। সম্প্রতি প্রযোজক নমিত মালহোত্রা ইউটিউবার প্রখর গুপ্তার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ছবিটির বাজেট ৪০০০ কোটি টাকারও বেশি হতে চলেছে।

নমিতকে যখন ছবিটির বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “আমরা নিজেরাই এটির অর্থায়ন করছি, আমরা কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। যখন আমরা ছয়-সাত বছর আগে এটি তৈরি করতে বসেছিলাম এবং মহামারীর পরে আমরা এটি তৈরি এবং প্রযোজনা করার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছিলাম, তখন সবাই ভেবেছিল আমি পাগল।”

তিনি আরও যোগ করেন, “কোনও ভারতীয় ছবি এমন দীর্ঘদিনের পরিকল্পনার ধারেকাছে যেতে পারে না। তাই এক কথায় বলতে গেলে বলতে হয়, যখন আমরা দুটি ছবির কাজ শেষ করব, অর্থাৎ ১ম এবং ২য় অংশ, তখন প্রায় ৫০ কোটি ডলার আয় হবে, যা ৪০০০ কোটি টাকারও বেশি।”

রামায়ণ দুটি অংশে মুক্তি পাবে। প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। জানা গিয়েছে, প্রথম পর্ব সীতা হরণ দিয়ে শেষ হবে। তবে, এটি সম্পর্কে এখনও সেভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ৩ জুলাই রামায়ণের প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল। প্রকাশ হওয়ার পরপরই তা দুর্দান্ত জনপ্রিয়তা লাভ করে। এখন সিনেপ্রেমীরা অধীর আগ্রহে সিনেমার টিজার এবং ট্রেলার মুক্তির জন্য অপেক্ষা করছে।

রামায়ণে মুখ্য কিছু চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর (ভগবান রাম), সাই পল্লবী (সীতা), যশ (রাবণ), সানি দেওল (হনুমান), রবি দুবে (লক্ষ্মণ), লারা দত্ত (কৈকেয়ী), রকুল প্রীত সিং (সূর্পনখা), কাজল আগরওয়াল (মন্দোদরী)। অন্যান্য আরও বেশ কিছু নামজাদা অভিনেতা অভিনেত্রীদের এতে অংশ নেওয়ার খবর আছে, তবে সে বিষয়ে এখনও কোনও সিলমোহর পড়েনি।

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন