রণবীর-আলিয়ার কন্যার নামকরণ করলেন নীতু কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে জন্মের ২০ দিন পর সামনে এলো রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Aliya Bhatt) মেয়ের প্রথম ছবি। সেই সঙ্গে জানা গেল কাপুর-ভাট পরিবারের নতুন সদস্যের নাম। গত ৬ নভেম্বর রণবীর-আলিয়ার কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রণবীর আলিয়া। জানা যায় প্রয়াত ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়ে রাখা হবে কাপুর-ভাট পরিবারের নতুন সদস্যের নাম। এরপর বৃহস্পতিবার সামনে এলো রণবীর আলিয়ার সন্তানের নাম। কাপুর-ভাট পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে রাহা। জানা গিয়েছে রাহার দিদিমা নীতু কাপুর (Neetu Kapoor)তাঁর নামকরন করেছেন।

বৃহস্পতিবার আলিয়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁদের কন্যার নাম রাহা রাখা হয়েছে জানিয়ে লেখেন, রাহা নামটি রেখেছেন শিশুর দিদিমা নীতু কাপুর। আলিয়া আরও লিখেছেন, “রাহা নামের একটি সুন্দর অর্থ রয়েছে। এই নামের অর্থ পুন্যের পথ। সংস্কৃত ভাষায়, রাহা শব্দেরব অর্থ একটি বংশ। বাংলায ভাষায় এই শব্দের অর্থ সান্ত্বনা, স্বস্তি। আরবি ভাষায় এই শব্দের অর্থ সুখ, স্বাধীনতা এবং আনন্দ”। এখানেই না থেমে আলিয়া লিখেছেন, “রাহার এই নাম আক্ষরিক অর্থেই সত্য। আমরা প্রথম দিন থেকেই রাহাকে আগলে থেকেছি”। আলিয়া লিখেছেন, “আমাদের পরিবারকে খুশিতে ভরিয়ে তোলার জন্য ধন্যবাদ রাহা”।

উল্লেখ্য গত ৬ নভেম্বর একটি ফুট ফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তাদের সন্তান জন্মের খবরে উচ্ছসিত হয়ে ওঠে গোটা বলিউড। পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আলিয়া জানান, “এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা খবর যে আমাদের বাচ্চা জন্ম নিয়েছে। এবং সে একটি আশ্চর্য মিষ্টি মেয়ে। সে আমাদের কাছে আশীর্বাদ। আমরা ওকে পেয়ে খুইব খুশি। ওর জন্য অনেক ভালোবাসা”।

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক